advertisement

রাস্তার পাশে ভাঙা বাড়িতে ছিলেন, কিনলেন রাজমহল! দেখুন নেহা কক্করের নতুন বাড়ির ছবি

Last Updated:

এই ঋষিকেশেই আগে একটি একতলা জীর্ণ বাড়িতে থাকতেন তিনি৷

#নয়া দিল্লি: নেহা কক্কর৷ সোশ্যাল মিডিয়ায় যাঁর জীবনের গল্প নানা সময়ে ভাইরাল হয়েছে৷ এবার ভাইরাল নেহার নতুন বাড়ির ছবি৷ সম্প্রতি ঋষিকেশে একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন নেহা কক্কর৷
এই ঋষিকেশেই আগে একটি একতলা জীর্ণ বাড়িতে থাকতেন তিনি৷ সেখান থেকে হাজার লড়াই করে তিনি আজ এই পর্যায়ে পৌঁছেছেন৷ আর সেই লড়াইয়ের কথা ফ্যানেদের সঙ্গে শেয়ার করতেই শুক্রবার একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন নেহা কক্কর৷ যে ছবির একদিকে সেই পুরনো, ভাঙা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন নেহা৷ অন্যদিকে নতুন বিলাসবহুল বাংলোর সামনে দাঁড়িয়ে আছেন তিনি৷
advertisement
এই ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘এই বাংলোটি আমরা কিনেছি ঋষিকেশে৷ সোয়াইপ করুন ডানদিকে, দেখবেন আগে কোন বাড়িতে থাকতাম৷ ওই বাড়িটিতেই আমার জন্ম৷ এই বাড়িতে আমরা থাকতাম একটি মাত্র ঘরে৷ সেখানে একটি মাত্র টেবিলে মা রান্না করতেন৷ একটি ঘরেই থাকতাম আমরা৷ ঘরটিও আমাদের ছিল না৷ আমরা ভাড়া বাড়িতে থাকতাম৷ আর এখন আমরা নিজেদের বাড়িটি দেখছি, একই শহরে, তবে একটু অন্য ভাবে৷ আমি এমন সময়গুলোতে সত্যি বড় আবেগতাড়িত হয়ে পড়ি৷
advertisement
advertisement
নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়ে নেহা লিখেছেন, আমার পরিবারকে ধন্যবাদ জানাই৷ আমার পরিবারকে ধন্যবাদ৷ সনু কক্কর, টনি কক্কর, মা, বাবা, মাতারানিকে ধন্যবাদ জানাই৷ ধন্যবাদ জানাই আমার সমস্ত ফ্যানেদের৷’ নেহার সঙ্গে যে বলিউড গায়কের প্রেম নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল, সেই আদিত্য নারায়ন নেহাকে লিখলেন, ‘নেহা উদাহরণ কীভাবে কঠোর পরিশ্রম, সৌজন্য ও জেদের শক্তিতে সাফল্য আসে৷’ অভিনেত্রী রবি দুবে লিখেছেন, ‘নেহার ছবি প্রচণ্ড সাহস জোগায়৷’
advertisement
এবারে দেখুন নেহা কক্করের নতুন বাড়ির ছবি:
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
রাস্তার পাশে ভাঙা বাড়িতে ছিলেন, কিনলেন রাজমহল! দেখুন নেহা কক্করের নতুন বাড়ির ছবি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement