advertisement

অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে NCB হানা, মাদকের খোঁজে চলছে তল্লাশি

Last Updated:

রবিবারই বলিউড প্রোডিউসার ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল এনসিবি৷

#মুম্বই: বলিউডের মাদক যোগে এবার জড়াল অভিনেতা অর্জুন রামপালের নাম৷ অভিনেতার বাড়িতে এ দিন সকালে হানা দিয়ে তল্লাশি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)৷ মুম্বই সহ অভিনেতার একাধিক বাড়িতে একযোগে তল্লাশি চলছে বলে সূত্রের খবর৷ তবে এখনও পর্যন্ত আপত্তিকর কিছু পাওয়া যায়নি৷
জানা গিয়েছে, অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছে এনসিবি৷ গত ২০ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ সেই সূত্রে অর্জুন রামপালের নাম উঠে আসে বলে খবর৷ তার পর থেকেই অর্জুন রামপালের উপরে এনসিবি কর্তাদের নজর ছিল বলে খবর৷  বেশ কয়েক ঘণ্টা ধরে অভিনেতার একাধিক বাড়িতে তল্লাশি চলছে বলে খবর৷
advertisement
রবিবারই বলিউড প্রোডিউসার ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল এনসিবি৷ তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার হয় বলে অভিযোগ৷ তার পরই এ দিন অর্জুনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা৷ এনসিবি-র অভিযোগ, ফিরোজ নাদিওয়ালাকে জেরার জন্য ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি৷
advertisement
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যু তদন্তের সূত্রেই বলিউডে মাদক যোগ নিয়ে তদন্ত শুরু হয়৷ গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে৷ এর পর মাদক কাণ্ডে একে একে দিপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর, রকুলপ্রীত সিং-দের মতো বলিউডের নামী তারকাদের ডেকে পাঠিয়ে জেরা করে এনসিবি৷ গত মাসে রিয়া চক্রবর্তী জামিন পেলেও মাদক যোগে বলিউডে একের পর এক বড় নাম সামনে চলে আসছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে NCB হানা, মাদকের খোঁজে চলছে তল্লাশি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement