advertisement

করণের মাদক পার্টির ভিডিও দেখে মনে হচ্ছে সবাই ড্রাগ নিয়েছে! তদন্ত শুরু করল NCB

Last Updated:

করণের ওই পার্টিতে বলিউডের নামজাদা তারকাদের দেখা গিয়েছে । উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, রণবীর কাপুর, ভিকি কৌশল-সহ আরও অনেকে ।

#মুম্বই: গত বছর ভাইরাল হয়েছিল ভিডিওটি । করণ জোহরের হাউজ পার্টির ওই ভিডিওটি নিজেই পোস্ট করেছিলেন করণ। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছিল প্রবল বিতর্ক । নেটিজেনরা অনেকেই আওয়াজ তুলেছিলেন ওই পার্টিকে ‘মাদক পার্টি’ বলে । কারণ ভিডিওতে যতজনের মুখ দেখা গিয়েছিল, কাউকেই দেখে প্রকৃতস্থ মনে হচ্ছিল না ।
এ বার এই পার্টি ঘিরে তদন্ত শুরু করতে চলেছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) । করণের ওই পার্টিতে বলিউডের নামজাদা তারকাদের দেখা গিয়েছে । উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন, মালাইকা আরোরা, রণবীর কাপুর, ভিকি কৌশল, বরুণ ধআওয়ান ও তাঁর বান্ধবী নাতাশা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, মীরা রাজপুত,জোয়া আখতার, অয়ন মুখোপাধ্যায়-সহ আরও অনেকে ।
advertisement
advertisement
advertisement
এ বার সেই ভিডিও ফুটেজেরই সত্য খতিয়ে দেখবে এনসিবি । গত মঙ্গলবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার রাকেশ আস্থানার সঙ্গে দেখা করেন শিরোমণি অকালি দলের বিধায়ক মজিন্দ্র সিং শীর্ষা। সেখানেই এই পার্টির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ।
এই সমস্ত বিতর্কর মধ্যে অবশ্য মুখে টুঁ শব্দটি করেননি পরিচালক মশাই । উল্টে আবার এরই মধ্যে মা ও দুই যমজ সন্তানকে নিয়ে ব্যক্তিগত বিমানে চড়ে মুম্বই ছেড়েছেন তিনি । জানা গিয়েছে, গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন তিনি ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
করণের মাদক পার্টির ভিডিও দেখে মনে হচ্ছে সবাই ড্রাগ নিয়েছে! তদন্ত শুরু করল NCB
Next Article
advertisement
Hindu Hostel: প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
প্রেসিডেন্সির হিন্দু হস্টেলের রান্নাঘরে তালা! গ‍্যাস সিলিন্ডারের অভাবে দু’দিন ধরে বন্ধ রান্না... দ্বিগুণ খরচে খেতে হচ্ছে বাইরের খাবার
  • প্রেসিডেন্সি হিন্দু হস্টেলে দু’দিন ধরে বন্ধ রান্না

  • ১২০ জন আবাসিককে দ্বিগুণ খরচে বাইরের খাবার কিনতে হচ্ছে

  • বুধবার বিকেলে গ্যাস আসার কথা থাকলেও আসেনি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement