advertisement

বলিউডে ফের ইন্দ্রপতন, প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

Last Updated:

মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷

#মুম্বই: একের পর এক দুঃসংবাদ ৷ বলিউড ফের ইন্দ্রপতন ৷ জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান প্রয়াত ৷ রবিবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা যান তিনি ৷ বয়স হয়েছিল ৪২ বছর ৷
ওয়াজিদের মৃত্যুর কারণ অবশ্য এখনও স্পষ্ট নয় ৷ মুম্বইয়ের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি ৷ এর আগেও একবার কিডনির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওয়াজিদ ৷ সে বার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এবার আর ফেরা হল না ৷
advertisement
ওয়াজিদের অকালপ্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। গায়ক সোনু নিগমই প্রথম সোশ্যাল মিডিয়ায় খবরটা জানান। তিনি লেখেন, ‘‘আমার ভাই ওয়াজিদ আমাদের ছেড়ে চলে গিয়েছে।’’
advertisement
সলমন খানের অন্যতম প্রিয় সঙ্গীত পরিচালক জুটি ছিলেন সাজিদ-ওয়াজিদ। সলমনের ছবি দাবাং ৩-এর মিউজিক লঞ্চে শেষবার দেখা গিয়েছিল ওয়াজিদকে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ছিলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে ফের ইন্দ্রপতন, প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement