advertisement

Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনা-ভিকি কি গোপনে বাগদান সারলেন? সলমনকে কী বলছেন নেটিজেনরা

Last Updated:

Katrina Kaif-Vicky Kaushal: শোনা যাচ্ছে, গোপনে নাকি বাগদান সেরেছেন ক্যাটরিনা ও ভিকি।

#মুম্বই: বলিউডে কান পাতলে শোনা যায় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশলের (Vicky Kaushal) প্রেমের গুঞ্জন। অনুরাগীদের সঙ্গে এক প্রকার এই বিষয়টি নিয়ে লুকোচুরি খেলছেন দুই তারকা। বেশ কিছু জায়গায় একসঙ্গে দেখা যায় ক্যাটরিনা ও ভিকিকে। কিন্তু তবুও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন না তাঁরা। সম্প্রতি শেরশাহ ছবির স্ক্রিনিং এও একই ঘটনা ঘটে। কিন্তু এবার শোনা যাচ্ছে, গোপনে নাকি বাগদান সেরেছেন ক্যাটরিনা ও ভিকি।
বলিউডে গুঞ্জন, একটি গোপন রোকা সেরিমনিতে নাকি আং‌টি বদল করেছেন দুজনে। তবে এই নিয়ে দুজনেই মুখ খোলেননি। খবরটি কত‌টা সত্যি তা নিয়েও জল্পনা চলছে। তবে নেটিজেনরা এই খবরে খুবই উত্তেজিত। অনেকে আবার ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খানের (Salman Khan) জন্য দুঃখপ্রকাশ করেছেন।
আবার অনেকেই ক্যাটরিনা ও ভিকিকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিচ্ছেন। আর তার সঙ্গেই কৌতুহল শুরু হয়েছে, কবে বিয়ে করছেন এই দুই তারকা। অনেকে বলছেন, এবছরের শেষের দিকেই চার হাত এক হচ্ছে। তবে তাঁরা মুখ না খুললেও দুজনের বন্ধু হর্ষবর্ধন কাপুর নিশ্চিত করেছেন যে ভিকি ও ক্যাটরিনা সম্পর্কে রয়েছেন। কটি অনলাইন সাক্ষাৎকারে তিনি বলেছেন, "ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।"
advertisement
advertisement
প্রসঙ্গত ক্যাটরিনার আসন্ন ছবিগুলির মধ্যে রয়েছে সূর্যবংশী, ফোন বুথ। এছাড়া দক্ষিণের অভিনেতা বিজয় দেবেড়কোন্ডার সঙ্গেও একটি ছবিতে কাজ করছেন ক্যাটরিনা। এর সঙ্গে সলমনের সঙ্গেই টাইগার ৩-র জন্যও শ্যুটিং শুরু করেছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif-Vicky Kaushal: ক্যাটরিনা-ভিকি কি গোপনে বাগদান সারলেন? সলমনকে কী বলছেন নেটিজেনরা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement