advertisement

Akshay Kumar Gorkha Poster: অক্ষয় কুমারের নতুন ছবি 'গোর্খা'র পোস্টারে বড়সড় ভুল ধরালেন প্রাক্তন অফিসার!

Last Updated:

দশেরার দিন ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন তাঁর পরের ছবি 'গোর্খা'-র ( Akshay Kumar Gorkha Poster)। মেজর জেনারেল ইয়েন কার্ডোজোর জীবনের ওপর নির্ভর করে গড়ে উঠছে সিনেমাটি।

অক্ষয় কুমারের নতুন ছবি 'গোর্খা'র পোস্টারে বড়সড় ভুল ধরালেন প্রাক্তন অফিসার!
অক্ষয় কুমারের নতুন ছবি 'গোর্খা'র পোস্টারে বড়সড় ভুল ধরালেন প্রাক্তন অফিসার!
#মুম্বই: চমকের শেষ নেই। একের পর এক নতুন ছবি করছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)। দশেরার দিন ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন তাঁর পরের ছবি 'গোর্খা'-র। মেজর জেনারেল ইয়েন কার্ডোজোর জীবনের ওপর নির্ভর করে গড়ে উঠছে সিনেমাটি। 'রাম সেতু' অভিনেতা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির প্রথম লুক (Akshay Kumar Gorkha Poster)। এক নায়ক-যোদ্ধার জীবন নিয়ে তৈরি হচ্ছে গোর্খা। অক্ষয় (Akshay Kumar) জানিয়েছেন, এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে তিনি খুবই গর্বিত ও আনন্দিত (Akshay Kumar Gorkha Poster)।
কিন্তু গোর্খার পোস্টার মুক্তির পরই ধরা পড়েছে, সেই পোস্টারে রয়েছে বড়সড় ভুল (Akshay Kumar Gorkha Poster)। সোশ্যাল মিডিয়ায় গোর্খার পোস্টার শেয়ার করেছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সেই ট্যুইটেই ভুল ধরিয়ে দিয়েছেন এক প্রাক্তন গোর্খা অফিসার। মেজর মানিক এম জলির পোস্টারে প্রকাশিত 'খুকরি'-এর ছবিতে খানিক ভুল চোখে পড়ে। তিনি বলেন খুকরি-এর ধারালো দিকটা সঠিক নেই। অক্ষয়ও মন দিয়ে মেজর মানিকের বক্তব্য পড়েছেন এবং সেটি সঠিক করার কথা দিয়েছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
মেজর মানিক এম জলি ট্যুইটে লিখেছেন, 'প্রিয় অক্ষয় কুমার, একজন প্রাক্তন গোর্খা অফিসার হিসেবে, এই ছবিটা তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। যদিও খুঁটিনাটি সঠিক হওয়া প্রয়োজন। দয়া করে খুকরিটা ঠিক করে নিন। ধারালো দিকটা অপর দিকে থাকে। এটা তো তরোয়াল নয়। ব্লেডের ভিতর দিক থেকে বেরোয় খুকরি।' তারই সঙ্গে খুকরির একটি ছবিও পোস্ট করে দেন মেজর মানিক, যাতে খুকরির সঠিক দিক চিনতে সুবিধে হয় অক্ষয় ও নির্মাতাদের।
advertisement
advertisement
এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য পাল্টা ধন্যবাদ জানিয়ে জবাব দেন অক্ষয় কুমার। তিনি লিখেছেন, 'প্রিয় মেজর জলি, এই ভুল ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শ্যুটিংয়ের সময় খেয়াল রাখব। আমি গোর্খা তৈরি করতে পেরে খুবই গর্বিত এবং উচ্ছ্বসিত। এটাকে সত্যের কাছাকাছি পৌঁছে দিতে যে কোনও সাজেশনই সাগ্রহে গৃহীত হবে।' ভারতীয় সেনার মেজর জেনারেল ইয়ান কার্ডোজো। প্রাক্তন এই সেনা অফিসার 'কার্তুজ সাহিব' নামে পরিচিত। তাঁর দুঃসাহসিক কীর্তি এবং কর্মজীবনের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে এই ছবি। ছবির পরিচালনায় সঞ্জয় চৌহান। ২০২২-এর স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা এই ছবিটির।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Akshay Kumar Gorkha Poster: অক্ষয় কুমারের নতুন ছবি 'গোর্খা'র পোস্টারে বড়সড় ভুল ধরালেন প্রাক্তন অফিসার!
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement