advertisement

Exclusive: 'শ্যুটিং-এর আগেই কি হুমকি দিয়েছিল তালিবান?' Escape from Taliban-র বাঙালি পরিচালকের উত্তর...

Last Updated:

আমি কাবুলিওয়ালার বউ(A Kabuliwala's Bengali Wife)-কে কেন্দ্র করে তৈরি হয় হিন্দি ছবি Escape from Taliban৷ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মণীষা কৈরলা৷ যার পরিচালক ছিলেন এক বাঙালি উজ্জ্বল চট্টোপাধ্যায় (Ujjal Chatterjee)৷

আফগানিস্তানের অবস্থা শোচনীয় (Afghanistan Crisis)৷ তালিবানি শাসনের চোখ রাঙানিতে কাঁপছে সে দেশের সাধারণ জনতা৷ কাতারে কাতারে মানুষের মধ্যে দেখা দিয়েছে দেশ ছাড়ার হিড়িক৷ যদিও তালিবানদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শান্তির বাণী শুনিয়েছেন৷ তাতে আশ্বস্ত হচ্ছেন না কেউই৷ বাঙালিদের সঙ্গে আফগানিস্তানের এক যোগসূত্র তৈরি হয় সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের (Susmita Banerjee) হাত ধরে৷ যিনি ছিলেন কাবুলিওয়ালার বউ(A Kabuliwala's Bengali Wife)৷ পরবর্তীতে তাঁর বইকে কেন্দ্র করে ছবি তৈরি হয় হিন্দিতে৷ নাম  Escape from Taliban৷ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মণীষা কৈরলা৷ যার পরিচালক ছিলেন এক বাঙালি, উজ্জ্বল চট্টোপাধ্যায় (Ujjal Chatterjee)৷ ছবির শ্যুটিং-এর জন্য তিনি গিয়েছিলেন আফগানিস্তানে৷ সেই সময়ের স্মৃতি এবং বর্তমান আফগান পরিস্থিতি নিয়ে বাঙালি পরিচালকের সঙ্গে কথা বললেন News18 বাংলার পূজা বসু দত্ত৷
প্রশ্ন-  Escape from Taliban ছবির শ্যুটিং-র জন্য গিয়েছিলেন আফগানিস্তানে৷ কেমন ছিল সেই অভিজ্ঞতা?
উত্তর- ২০০২ সেপ্টেম্বর মাসে ছবির শ্যুটিং-এর জন্য রেকি করাতে গিয়েছিলাম আফগানিস্তানে৷ সুস্মিতার শ্বশুরবাড়ি যেখানে ছিল সেই সারানা (মালকানার পাশে) পৌঁছে গিয়েছিলাম৷ আর সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই ফোন এসেছিল আমাদের পরিচয় জানতে৷ খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়৷ দেখেছিলাম কীভাবে ওখানে মেয়েরা অত্যাচারিত হয়৷ ওই জায়গাটা কাবুল থেকে অনেকটা দূরে ছিল৷ অর্থাৎ তখন শহরগুলির থেকে দূরে দূরে অনেকটা ভিতরের দিকে এমন ভয়ের পরিস্থিতি ছিল৷ যা এখন কাবুল বা অন্যান্য শহরে শুরু হয়ে গিয়েছে৷ সত্যিই এটা খুবই আতঙ্কের৷ আমরা যখন ওখানে ছিলাম, আমাদের কাছে স্বরাষ্ট্র দফতরের থেকে ফোন এসেছিল এবং জানানো হয়েছিল তাড়াতাড়ি চলে আসার জন্য৷ সত্যিই, সেদিন যদি ওই ফোন না আসত, আর আমরা সময় মতো বেরিয়ে না আসতাম, তাহলে আজ জানি না কী হত৷
advertisement
প্রশ্ন- কখনও ভয় লেগেছিল শ্যুট করতে? কারণ আফগানিস্তানে তালিবানদের কথা সকলেরই জানা৷ এবং আপনার ছবিও ছিল তাদের জড়িয়ে!
উত্তর- অনেকবার হুমকি এসেছিল৷ আল কায়দা ধমকি দিয়েছিল৷ ৬ বছর পুলিশ প্রোটেকশনে ছিলাম৷ এখনও যে বারবার ফোনে কথা বলছি আপনাদের সঙ্গে, আমার স্ত্রী নিষেধ করছেন৷ কারণ ও জানে সেই সময় কী অবস্থা ছিল৷
advertisement
advertisement
Stills from the movie Stills from the movie
প্রশ্ন- ছবির শ্যুটিং-র আগে ও পরে আফগানিস্তান সম্পর্কে কোনও ধারণা বদলেছিল?
উত্তর- না, একদমই এক৷ যা শুনেছিলাম, তার থেকেও যেন খারাপ অবস্থা সেখানে৷ কীভাবে মেয়েদের ভোগের দাসী বানানো হয়, না দেখলে বিশ্বাস করা যাবে না৷ রাস্তায় মেয়েদের মারধর করা হয়৷ একটা ধর্মান্ধ গ্যাং মেয়েদের অত্যাচার করতে জানে৷ শুধু মেয়েদের নয়, ছেলেদের উপরও অত্যাচার চলে ওদের৷ তবে ধর্মের নামে ওরা লিঙ্গ বৈষম্য করে৷ এবং মেয়েদের সম্মান তো দূরের কথা, ওদের শুধু সন্তানের জন্ম দেওয়ার যন্ত্র হিসেবেই মনে করে৷
advertisement
প্রশ্ন- ছবি তৈরির সময়, আগে-পরে সুস্মিতা বন্দ্যেপাধ্যায়ের সঙ্গে এমন কোনও কথা হয় তালিবানদের সম্পর্কে বা সেই দেশ সম্পর্কে যা বইতে বা ছবিতে নেই৷
উত্তর- হ্যাঁ কথা হয় ওর মেয়ের ব্যাপারে৷ নিজের তো সন্তান হয়নি৷ গর্ভবতী যখন ছিল তখন ওর পেটে লাথি মারে তালিবানরা৷ বাচ্চা নষ্ট হয়৷ পরে জায়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালবাসত৷ নাম দিয়েছিল তিন্নি৷ তিন্নিকে পড়াতে চেয়েছিল৷ তাকে ক্যাম্প থেকে আনতেই আবার আফগানিস্তানে ফিরে গিয়েছিল৷ কিন্তু আর ফেরা হল না৷ ওকে গুলি করে মেরে দিল তালিবানরা৷
advertisement
Ujjal Chatterjee with Manisha Koirala Ujjal Chatterjee with Manisha Koirala
প্রশ্ন- এখন আফগানিস্তানের এমন সমস্যা দেখে কী মনে হচ্ছে?
উত্তর- তালিবানরা এমন যারা মা-বোন-বাচ্চাদের সঙ্গে শরীরিক ভোগে লিপ্ত হতে পারে যখন তখন, মেয়েদের অস্তিত্ব মুছে ফেলে দিতে পারে৷ সেটাই ওরা চায়৷ দেখে খুবই খারাপ লাগছে৷
advertisement
প্রশ্ন- জানা যায় যে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় তালিবানদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন৷ এখন তো তালিবান নেতারা বলছেন যে তারা বদলেছে৷ সেটা কতটা সত্যি বলে মেনে নিতে পারেন?
উত্তর- একদম মিথ্যে, এরা বদলাতে পারে না৷ যা বলছে সব মিথ্যে৷ ১৭ বছর আগে আমাদের সঙ্গে যা হয়েছিল, সেই কথা ভাবলে এখন গায়ে কাঁটা দেয়৷ তাহলে তারা যে বদলে যাবে, তা এককথায় না ভাবাই ভাল৷
advertisement
(জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়৷ এসকেপ ফ্রম তালিবান ছাড়াও তাঁর তৈরি ছবিগুলি হল উত্থান, সার্চ, স্বভূমি, গন্ডি, কালরাত্রি, ভূমিকা প্রমুখ৷ সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের অ্যাডভাইসারি বোর্ডের সদস্য তিনি৷ নয়াদিল্লির চিত্র ভারতী ফিল্ম ফেস্টিভ্যালের বিচারকের ভূমিকায় রয়েছেন তিনি৷)
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Exclusive: 'শ্যুটিং-এর আগেই কি হুমকি দিয়েছিল তালিবান?' Escape from Taliban-র বাঙালি পরিচালকের উত্তর...
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement