advertisement

Fardeen Khan: '৬০ বছরের বুড়ো লাগত নিজেকে...!' মদ্যপান ছাড়তেই বিরাট ম্যাজিক, কীভাবে হলেন 'ফ্যাট টু ফিট'? জানালেন ফারদিন

Last Updated:

Fardeen Khan: সেখানে জানিয়েছেন যে, প্রায় ২৫ কিলো ওজন ঝরিয়েছেন তিনি। সেই সঙ্গে মদ্যপানের অভ্যাস ত্যাগ করার ফলে ওজন ঝরাতে সুবিধা হয়েছে বলেও জানান অভিনেতা। 

News18
News18
মুম্বই: গত বছর ‘হিরামান্ডি’-তে দুর্ধর্ষ অভিনয় করে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর এবার ‘হাউজফুল ৫’ ছবির হাত ধরে বড় পর্দায় প্রত্যাবর্তন করছেন ফারদিন খান। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নিজের ওজন ঝরানোর অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি। সেখানে জানিয়েছেন যে, প্রায় ২৫ কিলো ওজন ঝরিয়েছেন তিনি। সেই সঙ্গে মদ্যপানের অভ্যাস ত্যাগ করার ফলে ওজন ঝরাতে সুবিধা হয়েছে বলেও জানান অভিনেতা।
প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রুপোলি দুনিয়া থেকে দূরে থাকার পর সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘হিরামান্ডি’-তে কামব্যাক করেছেন ফারদিন খান। সেখানে তাঁর ফিট অবতার দেখে তাজ্জব হয়েছেন ভক্তরাও। গত কয়েক বছরে প্রায় ২৫ কিলো ঝরিয়েছেন অভিনেতা। এমনকী সাইরাস ব্রোচার সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় নিজের দুর্ধর্ষ ট্রান্সফরমেশন প্রসঙ্গে আলোচনা করেছেন ফারদিন। তাঁর কথায়, ‘যখন মোটা ছিলাম, তখন ওজন ছিল ১০২-১০৩ কেজি। পেশি নয়, বরং দেহের ফ্যাটের কারণেই এমনটা হয়েছিল। তবে গত সপ্তাহে দেখেছি যে, এখন আমার ওজন ৭৮-৭৯ কেজি। প্রায় ২৫ কিলো কম।‘
advertisement
advertisement
জোর দিয়ে অভিনেতার জানান যে, বিষয়টা শুধুমাত্র চেহারার নয়। বরং তাঁর প্রাথমিক লক্ষ্য ছিল, নিজের স্বাস্থ্যকে ঠিক রাখা। ওজন বৃদ্ধির আবেগঘন দিকটার প্রভাব প্রসঙ্গে তিনি স্বীকার করে নিয়ে বললেন যে, ‘আমি নিজেকেই অনুভব করতে পারছিলাম না। জ্যুম টিভি-র সঙ্গে আগের এক সাক্ষাৎকারে ট্রোলিং প্রসঙ্গে বলেন যে, আমি তো সারা বিশ্ব জুড়ে সেই সময় ট্রেন্ডিং টপিক হয়ে গিয়েছিলাম। তবে সঠিক কারণে কখনওই নয়।‘
advertisement
কিন্তু মদ্যপানের অভ্যাস ত্যাগ কীভাবে সব কিছু বদলে দিল? এই প্রসঙ্গে ফারদিন জানান যে, এক্ষেত্রে টার্নিং পয়েন্টটা এসেছিল ২০২০ সালেই। সেই সময় অ্যালকোহলের ক্ষতিকর প্রভাব বুঝতে পেরেছিলেন তিনি। অভিনেতার কথায়, ‘২০২০ সালের গোড়ার দিকে ঠিকঠাকই ছিলাম। কোভিড-১৯ লকডাউনের সময় পুরোপুরি ভাবে এই অভ্যাসকে বিদায় জানিয়েছি। একবারেই আমি বিষয়টা বন্ধ করে দিয়েছিলাম।‘
advertisement
তিনি আরও বলে চলেন যে, ‘মদ্যপানের অভ্যাস ত্যাগ করার উপকারিতা সঙ্গে সঙ্গে পেয়েছিলাম। আমার নিজেকে ৬০ বছর বয়সী বলে মনে হত। এখন যখন আমি ঘুম থেকে উঠি, আমি অত্যন্ত ভাল বোধ করি। এক রাতের মধ্যেই ত্যাগ করেছিলাম। তবে নতুন জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া কিন্তু বেশ কঠিন সফর হতে পারে।‘
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Fardeen Khan: '৬০ বছরের বুড়ো লাগত নিজেকে...!' মদ্যপান ছাড়তেই বিরাট ম্যাজিক, কীভাবে হলেন 'ফ্যাট টু ফিট'? জানালেন ফারদিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement