advertisement

Birju Maharaj Death: কত্থকের কিংবদন্তি বিরজু মহারাজের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর, মন খারাপ আরও অনেকের...

Last Updated:

বিরজু মহারাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মনের কথা লিখেছেন মোদি (Birju Maharaj Death)।

Birju Maharaj Death
Birju Maharaj Death
#নয়াদিল্লি: সপ্তাহের শুরুতেই মন খারাপ করা খবর। সোমবার সকালেই সংবাদ শিরোনামে এসেছে কত্থক নৃত্যের কিংবদন্তি শিল্পী বিরজু মহারাজারে প্রয়াণের খবর (Birju Maharaj Death)। ৮৩ বছর বয়সে রবিবার রাতে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে পণ্ডিতজির (Birju Maharaj Death)। বিরজু মহারাজের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরজু মহারাজের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে মনের কথা লিখেছেন মোদি (Birju Maharaj Death)।
ট্যুইটারে হিন্দিতে লিখে বিরজু মহারাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, 'পণ্ডিত বিরজু মহারাজজির প্রয়াণে গভীর ভাবে শোকাহত, যিনি গোটা বিশ্বে ভারতীয় নৃত্যকে বিশেষ পরিচিতি দিয়েছিলেন। গোটা বিশ্বের কাছে এই মৃত্যু অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি'। অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেমা মালিনীও সোশ্যাল মিডিয়ায় বিরজু মহারাজকে শ্রদ্ধা জানিয়েছেন।
advertisement
advertisement
advertisement
হেমা মালিনী মহারাজজির নাচের একটি ছবি পোস্ট করে সেখানে লিখেছেন, 'একজন সত্যিকারের কিংবদন্তির মৃত্যুতে গোটা দেশ শোকাহত। শ্রী বিরজু মহারাজ কত্থকের অন্যতম সেরা শিল্পী। তাঁর শেষ নিঃশ্বাস পর্যন্ত পায়ে ঘুংরু বাঁধা ছিল। আমি চিরকাল তাঁকে শ্রদ্ধা করেছি, নাচের জগতে তাঁকে চিরকাল মিস করব।' পরিচালক সুভাষ ঘাই, হনসল মেহতা ও অভিনেতা অনুপম খেরও ট্যুইটারে বিরজু মহারাজের প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: প্রয়াত কত্থকের প্রবাদপ্রতিম শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ!
বিরজু মহারাজের নাতনি রাগিনী মহারাজ জানিয়েছেন, গত এক মাস ধরে চিকিৎসা চলছিল তাঁর। রবিবার রাতে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় বিরজু মহারাজের। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। হার্ট অ্যাটাকে প্রয়াত হন তিনি। কিশোর বয়স থেকে নাচের সঙ্গে যুক্ত ছিলেন বিরজু মহারাজ। জন্মেছিলেন বৃজ মোহন নাথ মিশ্র নামে। অনুরাগীরা ভালোবেসে তাঁকে পণ্ডিত বিরজু মহারাজ নামে ভূষিত করেছিলেন। ১৯৮৬ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Birju Maharaj Death: কত্থকের কিংবদন্তি বিরজু মহারাজের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর, মন খারাপ আরও অনেকের...
Next Article
advertisement
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলি-ডে হোম চালু করছে পুরসভা
দিঘায় ঘর পেতে আর সমস্যা হবে না এখানকার বাসিন্দাদের, পুজোর আগেই হলিডে হোম চালু করছে পুরসভা
  • দিঘায় পুজোর আগেই বর্ধমান পুরসভার পরিচালিত হলি-ডে হোম চালু হচ্ছে, ঘর পেতে আর অসুবিধা হবে না.

  • হলি-ডে হোমের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি, তবে শহরের বাসিন্দাদের সাধ্যের মধ্যেই রাখা হবে বলে জানানো হয়েছে.

  • পুরসভা পরিচালিত হলি-ডে হোম চালু হলে ছুটির সময় ঘর না পাওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে বর্ধমানবাসীর.

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement