advertisement

স্বামীকে নিয়ে বিপাশার মেয়েকে এ কী উপহার দিলেন সোনম! চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Last Updated:

বন্ধুর মেয়ের জন্য দুই বাক্স ভর্তি উপহার পাঠিয়েছেন সোনম-আনন্দ। দেবীর জন্য রয়েছে ছোট্ট টুপি, রকমারি খেলনা, আরও কত কিছু!

#মুম্বই: পেশাগত গণ্ডির বাইরেও কিছু বন্ধুত্ব বোধ হয় থেকেই যায়। সে কথাই আরও একবার মনে করিয়ে দিলেন বলিউডের দুই নায়িকা। সোনম কাপুর এবং বিপাশা বসু।
সদ্য মা-বাবা হয়েছেন বিপাশা এবং করণ সিং গ্রোভার। তাঁদের একরত্তির নাম দেবী। তার জন্য উপহার পাঠালেন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। গত অগস্টে পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন তাঁরা।
বন্ধুর মেয়ের জন্য দুই বাক্স ভর্তি উপহার পাঠিয়েছেন সোনম-আনন্দ। দেবীর জন্য রয়েছে ছোট্ট টুপি, রকমারি খেলনা, আরও কত কিছু! আর সেই উপহারগুলিকে সঙ্গ দিচ্ছে সাদা আর গোলাপি রঙের বেলুন।
advertisement
advertisement
সোনম-আনন্দকে ধন্যবাদ জানিয়ে তাঁদের পাঠানো উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন বিপাশা। লেখেন, 'উপহারগুলি দেবীর খুব পছন্দ হয়েছে।'
advertisement
২০১৫ সালে ভালবেসে বিয়ে করেছিলেন বিপাসা এবং করণ। চলতি বছরের অগস্টে নায়িকার অন্ত:সত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তাঁরা। ১২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। আপাতত একরত্তিকে ঘিরেই আবর্তিত তাঁদের পৃথিবী।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীকে নিয়ে বিপাশার মেয়েকে এ কী উপহার দিলেন সোনম! চক্ষু চড়কগাছ নেটিজেনদের
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim: 'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
'উনি চেনেন হুমায়ুন আর শতরূপ!' সেলিমের চোখের জলকে কুম্ভীরাশ্রু বললেন প্রতীক উর
  • প্রতীক উরের নিশানায় মহম্মদ সেলিম৷

  • প্রতীক উর সম্পর্কে বলতে গিয়ে সেলিমের চোখে জল৷

  • সেলিমের চোখের জলকে 'কুম্ভীরাশ্রু' বলে কটাক্ষ প্রতীক উরের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement