advertisement

Bidisha Dey Majumdar Death: আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা, দমদমে মডেলের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য!

Last Updated:

বুধবারও ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করেন তাঁর এক বান্ধবী ৷

কলকাতা: পল্লবী দে-র পরে বিদিশা দে মজুমদার (Bidisha Dey Majumdar)। ফের এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। নাগেরবাজার এলাকার ভাড়া বাড়িতে মাস দেড়েক আগে এসেছিলেন বছর ২১-এর মডেল-অভিনেত্রী বিদিশা।
এদিকে দমদমে মডেলের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য ৷ পুলিশ সূত্রে খবর, আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা ৷ বান্ধবী ও সহকর্মীদের জন‍্য আত্মহত্যা করতে পারেন নি বিদিশা ৷ বুধবারও ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করেন এক বান্ধবী ৷ বিদিশার বান্ধবীরা তাঁর এক বন্ধু অনুভবের নামে অভিযোগ করেন ৷ তবে বিদিশার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা অভিযোগে অনুবভের নাম নেই ৷ পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত করছে ৷
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল বিদিশা দে মজুমদার। কিন্তু বান্ধবী এবং সহকর্মীদের বাঁধার মুখে পড়ে তিনি আর সেই কাজ করেননি। বুধবার ভোর রাত পর্যন্ত বিদিশাকে বোঝানোর চেষ্টা করে তার এক বান্ধবী কিন্তু শেষরক্ষা হয়নি।
advertisement
মডেলের বান্ধবীরা অনুভব বেরা নামে যুবকের বিরুদ্ধে অভিযোগ করলেও নাগেরবাজার থানায় বিদিশার পরিবারের তরফে দায়ের করা অভিযোগে অনুভবের নাম করা হয়নি। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত চলাচ্ছে। আজ, বৃহস্পতিবার মডেলের ময়নাতদন্ত হবে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে।
advertisement
সোশ্যাল মিডিয়ায় শেষ বার তাঁকে অনলাইন দেখিয়েছে বুধবার ভোরে। তার পর আর ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনলাইন দেখা যায়নি মডেল বিদিশা দে মজুমদারকে ৷ বান্ধবীরা জানিয়েছেন, মানসিক অবসাদে অনেক দিন ধরেই ভুগছিলেন বিদিশা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bidisha Dey Majumdar Death: আগেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন বিদিশা, দমদমে মডেলের মৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement