advertisement

Bengali Serial TRP: এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন

Last Updated:

সোনা-রূপার ঝুলিতে আবারও সেরার সেরা শিরোপা, এবারেও বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়া'।  'অনুরাগের ছোঁয়া'-তে এখনও মিলন হয়নি সূর্য-দীপার।

এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন
এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন
কলকাতা: সোনা-রূপার ঝুলিতে আবারও সেরার সেরা শিরোপা, এবারেও বেঙ্গল টপার 'অনুরাগের ছোঁয়া'।  'অনুরাগের ছোঁয়া'-তে এখনও মিলন হয়নি সূর্য-দীপার। কবে মিল হবে? তার উত্তর খুঁজছেন ভক্তরা।  সূর্যর মেয়ে সোনা বিদেশে যাওয়ার আগে তার ফুল মা-কে  অর্থাৎ দীপাকে বিদায় জানানোর জন্য সবার নজর এড়িয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, তারপর অনেক খোঁজাখুঁজির পর সূর্য  দীপার বাড়িতে সোনাকে অসুস্থ অবস্থায় পায়। দীপা তাকে নিজের কাছে রেখে সুস্থ করতে চাইলে সূর্য প্রাথমিক ভাবে আপত্তি করলেও পরে সূর্য-দীপা একসঙ্গে তার শুশ্রূষা করে। সোনার এই অসুস্থতাই কি তবে সূর্য-দীপাকে কাছাকাছি আনবে?
একসময়ের বেঙ্গল টপার  'জগদ্ধাত্রী' এখন দ্বিতীয় স্থানে। উৎসব যে মারা যায়নি তা ইতিমধ্যেই জেনে গেছে জগদ্ধাত্রী ওরফে 'জ্যাস'। অন্যদিকে উৎসব বেঁচে আছে কিনা তা রাজনাথ মুখোপাধ্যায়ের স্ত্রী ও বউমা মেহেন্দি হয়তো জানে, এই আশঙ্কায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে জগদ্ধাত্রী।
advertisement
advertisement
'মেয়েবেলা'র স্টার কাস্ট নজর কেড়ে ছিল দর্শকদের। আর এবারের টিআরপি তালিকায় দশম স্থানে উঠে এল 'মেয়েবেলা'। পরিস্থিতির চাপে পড়ে চাঁদনিকে বিয়ে না করে  মৌ-কে বিয়ে করতে বাধ্য হয় ডোডো। অন্যদিকে ছেলের এই বিয়ে মেনে নিতে নারাজ বীথি। উত্তেজনার পারদ তুঙ্গে, কোন খাতে বইবে ডোডো-মৌ-এর জীবন? বীথি কি মেনে নেবে তাদের? এই টানটান প্লটের জন্যই কি টিআরপি তালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছে 'মেয়েবেলা'!
advertisement
বাকি ধারাবাহিকগুলি কে কোথায়, দেখে নেওয়া যাক এক ঝলকে
প্রথমঅনুরাগের ছোঁয়া
দ্বিতীয়জগদ্ধাত্রী
তৃতীয়গৌরীএলো
চতুর্থখেলনাবাড়ি
পঞ্চমনিমফুলের মধু
ষষ্ঠবাংলা মিডিয়াম
সপ্তম রাঙাবউ
অষ্টমগাঁটছড়া, পঞ্চমী
নবম এক্কা দোক্কা
দশমমেয়েবেলা
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: এ সপ্তাহেও সেরা 'অনুরাগের ছোঁয়া'! টিআরপি তালিকার প্রথম দশে কোন কোন সিরিয়াল, দেখে নিন
Next Article
advertisement
Narendra Modi Invites Tarique Rahman to India: 'ভারত সফরে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
'ভারতে আসুন', তারেক রহমানের হাতে মোদির আমন্ত্রপত্র দিয়ে এলেন দূত ওম বিড়লা!
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা৷ একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানের হাতে ভারতে আসার আমন্ত্রণপত্রও তুলে দিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement