advertisement

Bengali Serial TRP: কপাল পুড়ল পরশুরামের, 'বেঙ্গল টপার'-এর মুকুট হাতছাড়া, ধারেকাছে নেই ফুলকি-জগদ্ধাত্রী, কে ছিনিয়ে নিল সিংহাসন, TRP-লিস্টে মেগা চমক

Last Updated:

Bengali Serial TRP: লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ ফের হাতছাড়া হল সিংহাসন৷ বিগত ১৪ সপ্তাহ ধরে টপার থাকার পর নিজের জায়গা ধরে রাখতে পারল না ধারাবাহিক পরশুরাম৷

News18
News18
কলকাতা: বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷ হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন।
লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ ফের হাতছাড়া হল সিংহাসন৷ বিগত ১৪ সপ্তাহ ধরে টপার থাকার পর নিজের জায়গা ধরে রাখতে পারল না ধারাবাহিক পরশুরাম৷ প্রথমবার টিআরপি টপার হল রাজরাজেশ্বরী রানী ভবানী। স্টার জলসার এই মেগা-র কাছে হার মানতে হল পরশুরামকে। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের টিআরপি-র তালিকা।
advertisement
advertisement
রাজরাজেশ্বরী রানী ভবানী-৭.১ (প্রথম)
পরশুরাম আজকের নায়ক- ৬.৭ (দ্বিতীয়)
চিরসখা-৬.৪ (তৃতীয়)
জগদ্ধাত্রী- ৬.৩(চতুর্থ)
রাঙামতি তীরন্দাজ-৬.০(পঞ্চম)
পরিণীতা- ৫.৯(ষষ্ঠ)
চিরদিনই তুমি যে আমার- অনুরাগের ছোঁয়া-গৃহপ্রবেশ- ৫.৫(সপ্তম)
আমাদের দাদামণি-৫.০(অষ্টম)
কথা- ৫.০ (নবম)
কোন গোপনে মন ভেসেছে -৪.০(দশম)
advertisement
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.১ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথমবার প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ ৷ ৬.৭ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’৷ ৬.৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘চিরসখা’। ৬.৩ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ৷ ৬.০ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘রাঙামতী তীরন্দাজ’ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: কপাল পুড়ল পরশুরামের, 'বেঙ্গল টপার'-এর মুকুট হাতছাড়া, ধারেকাছে নেই ফুলকি-জগদ্ধাত্রী, কে ছিনিয়ে নিল সিংহাসন, TRP-লিস্টে মেগা চমক
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement