advertisement

Bengali Serial TRP: দীপাবলি মিটতেই বিগ ধামাকা টিআরপি-তে! কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট, রইল সেরা দশ

Last Updated:

Bengali Serial TRP: এবার টিআরপি লিস্টে মেগা ধামাকা৷ যে ধারাবাহিকের স্লট নিয়ে এত টানাটানি, সেই ধারাবাহিক ছিনিয়ে নিল বেঙ্গল টপারের তকমা৷

দীপাবলি মিটতেই বিগ ধামাকা টিআরপি-তে! কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট
দীপাবলি মিটতেই বিগ ধামাকা টিআরপি-তে! কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট
কলকাতা: দীপাবলির জন্য বৃহস্পতিবার আসেনি টিআরপি৷ তাই দীপাবলি কাটতেই গত সপ্তাহের টিআরপি তালিকা সোমবার সামনে এল৷ শুধু তাই নয়, সঙ্গে রয়েছে একাধিক চমক৷ এবার টিআরপি লিস্টে মেগা ধামাকা৷ যে ধারাবাহিকের স্লট নিয়ে এত টানাটানি, সেই ধারাবাহিক ছিনিয়ে নিল বেঙ্গল টপারের তকমা৷
লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ তবে গত সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চোখ কপালে উঠবে অনুরাগীদের৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। একচুলও জমি ছাড়তে নারাজ কেউ কাউকে৷
advertisement
advertisement
হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। এবারের টিআরপি- তালিকা দেখলে চোখ কপালে উঠবে৷ টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা। একনজরে দেখে নিন চলতি সপ্তাহের সেরা ১০ টিআরপি-র তালিকা।
ফুলকি-নিম ফুলের মধু- ৭.৭ (প্রথম)
advertisement
গীতা এলএলবি-কথা- ৭.১(দ্বিতীয়)
কোন গোপনে মন ভেসেছে -জগদ্ধাত্রী-৬.৯ (তৃতীয়)
শুভ বিবাহ -৬.১(চতুর্থ)
উড়ান-রোশনাই-৫.৯ (পঞ্চম)
অনুরাগের ছোঁয়া-আনন্দী- তেঁতুলপাতা- হরগৌরী পাইস হোটেল- ৫.৭(ষষ্ঠ)
ডায়মন্ড দিদি জিন্দাবাদ-রাঙ্গামতি তীরন্দাজ- ৫.৬ (সপ্তম)
পুবের ময়না-মিঠিঝোরা – ৪.৫(অষ্টম)
দুই শালিক – ৪.০ (নবম)
মালাবদল- ৩.২ (দশম)
advertisement
প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা।চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। ৭.৭ নম্বর নিয়ে চলতি সপ্তাহে প্রথম স্থানে রয়েছে ধারাবাহিক ‘ফুলকি’ ও ‘নিম ফুলের মধু’ ৷ ৭.১ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক ‘গীতা এলএলবি’ও ‘কথা’ ৷ ৬.৯ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ও ‘জগদ্ধাত্রী’। ৬.১ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ধারাবাহিক ‘শুভ বিবাহ’ ৷ ৬.৪ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ধারাবাহিক ‘উড়ান’ ও ‘রোশনাই’৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: দীপাবলি মিটতেই বিগ ধামাকা টিআরপি-তে! কে ছিনিয়ে নিল 'সেরার সেরা'-র মুকুট, রইল সেরা দশ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement