advertisement

Bengali Serial TRP: সেরা দশে ‘সন্ধ্যাতারা’! ‘অনুরাগের ছোঁয়া’কে টক্কর দিল কে? টিআরপি-সেরা এই মেগা

Last Updated:

এই সপ্তাহে আবারও নিম ফুলের মধু-কে টক্কর দিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল রাঙা বউ। পাশাপাশি এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিতে পারল না 'কার কাছে কই মনের কথা'।

এই সপ্তাহেও আবার টিআরপিতে সেরার সেরা ‘অনুরাগের ছোঁয়া’। দীপা আবার রূপাকে নিয়ে ছেড়েছে সেনগুপ্ত বাড়ি। অন্যদিকে, সোনা জানতে পেরেছে তার আসল পরিচয়, জেনেছে তার মা-বাবা আসলে দীপা-সূর্য। অন্যদিকে প্রমোতে দেখানো হয়েছে সূর্য জানতে পেরে গিয়েছে যে সোনা আসলে দীপার মেয়ে, জন্মের পর লাবন্য তাকে লুকিয়ে নিয়ে আসে সূর্যর কাছে। সবটা জেনে গিয়ে রুদ্র মূর্তি ধরেছে সূর্য।
সবটা নিয়ে জমজমাট ‘অনুরাগের ছোঁয়া’ আবার সব মেগাকে ব্যপক নম্বরে পিছনে ফেলে টিআরপি টপার। এবার মেগার ঝুলিতে ৯.০। রবিবারের টিআরপির নিরিখে ‘দিদি নম্বর ১’ কেও ছাপিয়ে যেতে পারেনি এই মেগা।
advertisement
advertisement
এই সপ্তাহেও দ্বিতীয় ‘জগদ্ধাত্রী’। কৌশিকী ফিরবে সমরেশের কাছে তার মাঝে নতুন রহস্যের সন্ধানে জগদ্ধাত্রী। অন্যদিকে ফুলকি-রোহিতের নতুন জীবন। এখন রোহিতের মনে শালিনীর স্মৃতি, তারমধ্যেও জায়গা করে নিচ্ছে ফুলকি। কিন্তু তাও নিজের হারানো জায়গা ফিরে পেল না মেগা।
advertisement
এই সপ্তাহেও তৃতীয় স্থানে। তবে আগের সপ্তাহের কাছ থেকে বেড়েছে নম্বর  ৮.২ থেকে  ৮.৫। ‘ পাশাপাশি এই মেগার সঙ্গে একই দিনে শুরু হওয়া মেগা ‘সন্ধ্যাতারা’ অনেকটা নম্বর বাড়িয়ে উঠে এসেছে সেরা দশে আগে সপ্তাহে ছিল ৫.৩ এই সপ্তাহে ৬.১।
এই সপ্তাহে আবারও নিম ফুলের মধু-কে টক্কর দিয়ে চতুর্থ স্থানে জায়গা করে নিল রাঙা বউ। পাশাপাশি এই সপ্তাহেও সেরা দশে জায়গা করে নিতে পারল না ‘কার কাছে কই মনের কথা’। ‘খেলনা বাড়ি’রও বেশ অনেকটা নম্বর বাড়িয়ে এই সপ্তাহেও নবম স্থানে নিজের জায়গা করে রাখল মেগা।
advertisement
দেখে নিন টিআরপি তালিকায় কে কোন স্থানে
প্রথম  অনুরাগের ছোঁয়া
দ্বিতীয় জগদ্ধাত্রী 
তৃতীয় ফুলকি
চতুর্থ  রাঙা বউ
পঞ্চম নিম ফুলের মধু
ষষ্ঠ বাংলা মিডিয়াম
সপ্তম হরগৌরী পাইস হোটেল
অষ্টম সন্ধ্যাতারা
নবম  খেলনা বাড়ি
দশম এক্কা দোক্কা
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Serial TRP: সেরা দশে ‘সন্ধ্যাতারা’! ‘অনুরাগের ছোঁয়া’কে টক্কর দিল কে? টিআরপি-সেরা এই মেগা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement