advertisement

Bengali Reality show TRP: মহাগুরুর কাছে হেরে গেলেন রচনা! 'সুপার সিঙ্গার' কি করতে পারল বাজিমাত

Last Updated:

শনি ও রবিবারের টিআরপির নিরিখে  মহাগুরুর কাছে হেরে গেলেন রচনা।  ‘দিদি নম্বর ১’কে জোড় টক্কর দিয়ে সবাইকে পিছিনে ফেলে আবার ‘ডান্স বাংলা ডান্স' সেরার সেরা। 

কলকাতা: শনি ও রবিবারের টিআরপির নিরিখে  মহাগুরুর কাছে হেরে গেলেন রচনা।  ‘দিদি নম্বর ১’কে জোড় টক্কর দিয়ে সবাইকে পিছিনে ফেলে আবার ‘ডান্স বাংলা ডান্স সেরার সেরা।  এই শো-তে বিচারকের আসনে দেখা যায় মিঠুন চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং মৌনী রায়কে।  সঙ্গে সঞ্চালকের ভূমিকায় থাকেন অঙ্কুশ হাজরা।
কিন্তু এই শনি ও রবিবারের  ‘ডান্স বাংলা ডান্স’-এ বসে ছিল চাঁদের হাট। ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের প্রতিযোগীদের সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল। সব মিলিয়ে জমজমাট এই শো আবার  টিআরপি তালিকায় প্রথম স্থানে নিজের জায়গা করে নিল। সঙ্গে সঙ্গে নম্বর বাড়ল বেশ কিছুটা। গত সপ্তাহে ৫.০ নম্বর বেড়ে এই সপ্তাহে হল  ৫.৩ নম্বর।
advertisement
advertisement
অন্যদিকে, রবিবারের টিআরপির নিরিখে ‘দিদি নম্বর ১’ প্রথম স্থান থেকে নেমে এল দ্বিতিয় স্থানে। সঙ্গে নম্বর এক ধাক্কায় অনেকটা কমল। গত সপ্তাহে এনেছিল ৫.৩। আর এই সপ্তাহে ৫.০। সোম-শনির টিআরপি অনুযায়ী রচনার ঝুলিতে  ২.৫, যা আগের সপ্তাহে ছিল ২.৩।
advertisement
তবে সুপার সিঙ্গার পিছিয়েই রইল। মোনালি ঠাকুর, শান, রূপম ইসলামের পাশাপাশি যিশু সেনগুপ্তের মতো সঞ্চালক। সঙ্গে মাদারস ডে নিয়ে বিশেষ চমক থাকা সত্ত্বেও টিআরপি তালিকায় সেরার লড়াইয়ে টক্কর দিতে পারানি ‘সুপার সিঙ্গার’। তবে এই সপ্তাহে নম্বর কিছুটা বেড়েছে।  গত সপ্তাহে ৩.৫ থেকে নম্বর বেড়ে হয়েছে ৩.৮।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bengali Reality show TRP: মহাগুরুর কাছে হেরে গেলেন রচনা! 'সুপার সিঙ্গার' কি করতে পারল বাজিমাত
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement