advertisement

Bappi Lahiri as an actor : ‘মামাজি’ কিশোর কুমারের হাত ধরেই সিনেমায় প্রথম অভিনয় বাপ্পির

Last Updated:

Bappi Lahiri as an actor : মামা কিশোর কুমারের পরিচালনাতেই প্রথম ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পি লাহিড়ি

মুম্বই : ডাকতেন ‘মামাজি’ বলে৷ সেই মামা কিশোর কুমারের পরিচালনাতেই প্রথম ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পি লাহিড়ি৷ তাঁর সোনার গয়নার পরার শৌখিনতা নিয়ে যত আলোচনা হয়েছে, তার কীয়দংশও হয়নি কিশোরকুমারের সঙ্গে তাঁর সম্পর্ক বা ছবিতে অভিনয় নিয়ে৷ (Bappi Lahiri as an actor)
১৯৭৪ সালে মুক্তি পেয়েছিল ‘বড়তী কা নাম দাড়ী’ ছবি (Badhti Ka Naam Dadhi) ৷ এই ছবির সঙ্গীত পরিচালকও ছিলেন কিশোর কুমার৷ ছবিতে অভিনয় করেছিলেন অমিতকুমার এবং অশোককুমারও৷ বাকি কুশীলবদের মধ্যে অন্যতম ছিলেন খড়ক সিং এবং শীতল৷ অতিথি শিল্পীর ভূমিকায় অভিনয় করেন রাজেশ খন্না, আসরানি এবং বিন্দু৷ আগাগোড়া মজার এই ছবিতে বাপ্পি লাহিড়ি ছিলেন ভোপু-র চরিত্রে৷
advertisement
ছবির একটি দৃশ্য নিজেই শেয়ার করেছিলেন বাপ্পি৷ গত বছর ছবির একটি দৃশ্য পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘‘একটি ছবি যেখানে আমাকে অভিনেতা হিসেবে প্রথম দেখা গিয়েছিল৷’’ ছবির প্রযোজক হিসেবে তিনি উল্লেখ করেন কিশোর কুমার এবং অমিত কুমারের নাম৷ তার পর নেটিজেনদের কাছে জানতে চান ছবির নাম৷
advertisement
advertisement
আরও পড়ুন : চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, ঘুরে ফিরে এই লাইনটা মনে পড়ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
এই ছবির বিষয়বস্তু ছিল, এক ধনকুবের ব্যক্তির কোনও উত্তরাধিকারী নেই৷ তিনি ঠিক করেন এমন কাউকে তাঁর সম্পত্তি দিয়ে যাবেন যাঁর দাড়ি সবথেকে লম্বা৷ তার পর মজার প্লট জুড়ে চলে দাড়ি লম্বা করার প্রতিযোগিতা, কিশোর কুমার এবং কে এন সিংয়ের মধ্যে৷
advertisement
আরও পড়ুন : বলিউডে যাত্রাপথের শুরুতেই লতার সঙ্গে দ্বৈত, মুম্বই থেকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতায় চলে এলেন কেন?
এই ছবির নাম নেওয়া হয়েছিল ‘চলতি কা নাম গাড়ি’ থেকে৷ ১৯৫৮ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় সেই ছবিতে অভিনয় করেছিলেন কিশোর কুমার, মধুবালা এবং অশোক কুমার৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri as an actor : ‘মামাজি’ কিশোর কুমারের হাত ধরেই সিনেমায় প্রথম অভিনয় বাপ্পির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement