advertisement

Arijit Singh Concert in Kolkata: নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!

Last Updated:

অরিজিৎ-এর হাত ধরে ফের পুরনো আবেগের হাত বোলালেন আট থেকে আশি।

নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!
নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!
 কলকাতা: অ্যাকোয়াটিকার মঞ্চ কাঁপল হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের সেই জনপ্রিয় যুগলবন্দিতে। অরিজিতের গলায় শোনা গেল 'এই পথ যদি না শেষ হয়'। রামপ্রসাদ, হেমন্ত মুখোপাধ্যায়,  মান্না দে একের পর এক পুরনো গানে রমরম করল অ্যাকোয়াটিকার মঞ্চ। হারানো নস্টালজিয়া মনে করালেন অরিজিৎ সিং। বাদ গেল না রূপম ইসলামের গানও। অরিজিৎ-এর হাত ধরে ফের পুরনো আবেগের হাত বোলালেন আট থেকে আশি।
দর্শক আসনেও চাঁদের হাট। উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়,  অদিতি মুন্সি, রূপম ইসলাম সহ একাধিক তারকা। উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়রও। অরিজিৎ-এর গলায় শোনা গেল স্বর্ণ যুগের সেই জনপ্রিয় গান  'এই পথ যদি না শেষ হয়'।
advertisement
advertisement
সেই সাদা কালো যুগের উত্তম সুচিত্রার প্রেমের গানে মেতে উঠলেন দর্শকরা। 'সপ্তপদী' ছবির এই বিখ্যাত গানের হাত ধরেই পুরনো নস্টালজিয়া ফের একবার ভেসে উঠল দর্শকদের সামনে। মনে পড়ল উত্তম সূচিত্রার সেই বাইকে বসে প্রেমের গান।
তালিকা থেকে বাদ যায়নি বহু হিন্দি যুগলবন্দিও। একের পর এক হিট গানে সেজে  এক ভিনরাজ্যে পরিণত হয়েছিল অ্যাকোয়াটিকা। নিজের একাধিক জনপ্রিয় গানে মঞ্চ কাঁপালেন অরিজিৎ ।  ‘শায়েদ’, ‘বেখায়ালি’, ‘নয়না’র সুরে তালা মেলাল দর্শকরা।
advertisement
কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবে 'গেরুয়া' গানটি গাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয় অরিজিৎকে। কিন্তু এই বারও তালিকা থেকে বাদ যায়নি এই গান । "এই গানটাই যত নষ্টের গোড়া, গেড়ুয়া তো সন্যাসীদের রঙ"  বলেই ফের 'গেরুয়া'র সুরেই মেতে উঠলেন অরিজিৎ সিং।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Concert in Kolkata: নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অরিজিৎ, দর্শকদের বললেন 'এই পথ যদি না শেষ হয়'!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement