advertisement

Ankita Lokhande: চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের চোখে পড়ল মায়ের হাসিমুখ! প্রবল কটাক্ষ

Last Updated:

Ankita Lokhande: মায়ের ছায়াসঙ্গী অঙ্কিতা। মাকে সান্ত্বনা দিচ্ছেন নায়িকা। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে অঙ্কিতাকে তাঁর মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। সেখানেই কটাক্ষের শুরু।

চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের নজরে মায়ের হাসিমুখ
চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের নজরে মায়ের হাসিমুখ
মুম্বই: বাবাকে হারালেন অঙ্কিতা লোখান্ডে। বাবা শশীকান্ত লোখান্ডের মৃত্যুতে শোকস্তব্ধ নায়িকার ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের। কেঁদে কেঁদে শোচনীয় অবস্থা অঙ্কিতার। প্রয়াত বাবাকে কাঁধ দিলেন নিজেই। বাবার আদুরে মেয়ে বলে কথা! মেনে নিতে পারছেন না পিতৃহারা অঙ্কিতা।
মৃত্যুকালে শশীকান্ত লোখান্ডের বয়স হয়েছিল ৬৮ বছর। গত ১২ অগাস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কী কারণে তাঁর মৃত্যু হয়, এখনও পর্যন্ত তা জানা যায়নি।
advertisement

View this post on Instagram

A post shared by yogen shah (@yogenshah_s)

advertisement
তবে ইতিমধ্যে তাঁর শেষকৃত্য একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানেই নায়িকাকে তাঁর পরিবারের সঙ্গে দেখা যায়। স্বামী ভিকি জৈন যেন তাঁর ছায়াসঙ্গী। পিতৃশোকে বিধ্বস্ত স্ত্রীকে কাছছাড়া করছেন না ভিকি।
ওদিকে মায়ের ছায়াসঙ্গী অঙ্কিতা। মাকে সান্ত্বনা দিচ্ছেন নায়িকা। এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। যেখানে অঙ্কিতাকে তাঁর মায়ের সঙ্গে দেখতে পাওয়া যায়। তাঁরা দুজনেই শশীকান্তের শায়িত দেহের পাশে দাঁড়িয়ে। তাকিয়ে আছেন প্রয়াত শশীকান্তের দিকে।
advertisement
নেটিজেনদের চোখ পড়ল তাঁর মায়ের দিকে। অনেকের দাবি, অঙ্কিতার মায়ের মুখে হাসি। শুরু হল কটাক্ষ, কটূক্তি, নিন্দার ঝড়। কেউ লিখলেন, ‘অঙ্কিতার মা হাসছেন কেন? আশ্চর্য!’ আবার কারও মন্তব্য, ‘অঙ্কিতাও কাঁদছেন না, অঙ্কিতার মা-ও হাসছেন!’ ভিডিওতে কোনও ভাবেই অঙ্কিতা বা তাঁর মায়ের কথোপকথন শোনা যাচ্ছে না, ফলে সেই মুহূর্তে তাঁরা কী কথা বলছেন, কী ভাবছেন, তা স্পষ্ট নয়। তা সত্ত্বেও কেউ সমালোচনা করতে ছাড়ছেন না শোকে বিধ্বস্ত পরিবারকে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ankita Lokhande: চোখের জলে বিদায়! প্রয়াত বাবাকে কাঁধ দিলেন অঙ্কিতা, নেটিজেনদের চোখে পড়ল মায়ের হাসিমুখ! প্রবল কটাক্ষ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement