advertisement

Anjan Dutta Interview: বাংলা ছবি কবে পাবে পাঠানের মতো সাফল্য, ‘নেটওয়ার্ক’ সমস্যার কথা তুললেন অঞ্জন

Last Updated:

Anjan Dutta Interview: রিভলবার রহস্যের পরিচালক অঞ্জন দত্ত বলছেন, পাঠান কোথায় কোথায় মুক্তি পেয়েছে দেখুন৷ সারা পৃথিবী জুড়ে সেটি মুক্তি পেয়েছে৷

অঞ্জন দত্তের ফাইল ছবি - ছবি- ফেসবুক থেকে
অঞ্জন দত্তের ফাইল ছবি - ছবি- ফেসবুক থেকে
কলকাতা: ‘পাঠান’ বিপুল সাফল্য পেয়েছে ভারত ও বিশ্বের বাজারে৷ অনেকে হয়ত বলবেন এটি বলিউডের ছবি, তাই এত সাফল্য৷ কিন্তু ‘আরআরআর’! সে তো দক্ষিণ ভারতের ছবি, আঞ্চলিক ছবি হয়ে এত বিপুল সাফল্য পেল কী করে এই ছবি৷ বাংলা ছবি আঞ্চলিক হয়েও কেন সেই বিপুল সাফল্য পাবে না? কী করে সেই সাফল্য পাবেন বাংলা ছবির প্রযোজকরা?
রিভলবার রহস্যের পরিচালক অঞ্জন দত্ত বলছেন, ‘পাঠান কোথায় কোথায় মুক্তি পেয়েছে দেখুন৷ সারা পৃথিবী জুড়ে সেটি মুক্তি পেয়েছে৷ শাহরুখ খান, যাঁর ক্যারিশমা পৃথিবীজোড়া, যাঁকে দেখার জন্য সারা পৃথিবীর লোক অপেক্ষা করছেন, তাঁর ছবি মুক্তি পেয়েছে৷ লন্ডনে একাধিক স্ক্রিনে দেখানো হচ্ছে ছবিটি৷ কোটি কোটি টাকার বাণিজ্য করে ফেলেছে পাঠান৷ কারণ সেটির এই বিপুল পরিবেশনা রয়েছে৷’’
advertisement
advertisement
পাশাপাশি তিনি বলেন, ‘‘একটা কথা মনে রাখবেন, পাঠান তো শুধু হিন্দি ছবি বলে শুধু মহারাষ্ট্র থেকে টাকা তুলেছে, এমনটা তো নয়৷ আরআরআর শুধু তামিলনাড়ুতে ব্যবসা করেছে বা দক্ষিণ ভারতে ব্যবসা করেছে, এমনটা তো নয়৷ সারা পৃথিবী থেকে টাকা তুলেছে ছবিটি৷ আর শুধু পাঠান তো হিন্দি ছবির প্রতিনিধি নয়, বা আরআরআর দক্ষিণ ভারতের ছবি নয়৷ অনেক কম টাকায় অনেক ভাল ভাল ছবি হয়েছে, সেগুলোও তো হচ্ছে৷ সব মিলিয়েই চলতে হবে৷’’
advertisement
আরও পড়ুন: বাজেট নিয়ে কি জ্যোতিষেই ভরসা রাখছে রাজ্য? দিন পরিবর্তন নিয়ে তুঙ্গে জল্পনা
অঞ্জন দত্ত পরিচালিত ‘রিভলবার রহস্য’ মুক্তি পাচ্ছে সম্প্রতি৷ সেখানেও পাশাপাশি চলবে পাঠান-এর শো-ও৷
তার মধ্যেই অঞ্জন দত্ত কিন্তু স্পষ্ট করে দিলেন, ‘‘আমাদের বাংলা ছবির তেমন নেটওয়ার্ক এখনও তৈরি করতে পারিনি আমরা বা তৈরি করার কথা ভাবিনি৷ আমরা ‘বং কানেকশন’ বেঙ্গালুরুতে মুক্তি দেওয়ার বিষয়ে কাজ করেছিলাম৷ এ ভাবেই হবে, এর থেকে বেশি তো কিছু সম্ভব নয়৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjan Dutta Interview: বাংলা ছবি কবে পাবে পাঠানের মতো সাফল্য, ‘নেটওয়ার্ক’ সমস্যার কথা তুললেন অঞ্জন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement