advertisement

বলিউডে দ্বিতীয় ছবি অনির্বানের! সঙ্গে থাকছেন 'মির্জাপুর' খ্য়াত আলি ফজল

Last Updated:

অনির্বাণ ভট্টাচার্য প্রথম বলিউডে পা রাখছেন রানি মুখার্জির সঙ্গে

#কলকাতা: বলিউডে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। আমরা ইতিমধ্যেই জানি মিমি চক্রবর্তী তাঁর ২০১৭-এর বাংলা হিট 'পোস্ত' সিনেমার হিন্দি রিমেকের মধ্য়ে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন। গুঞ্জন জোরদার যে বিপরীতে থাকছেন অভিনেতা আলি ফজল। এখন, জল্পনা চলছে যে অনির্বাণ ভট্টাচার্যও অভিনয়ে যোগ দিতে চলেছেন সিনেমায়।
রিপোর্ট অনুসারে, মিমিকে আগামীতে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে। সৌমিক সেন থাকছেন পরিচালনায়, যিনি এর আগে 'মহালয়া' এবং 'গুলাব গ্যাং'-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। সিরিজটিতে 'মির্জাপুর' অভিনেতা আলি ফজল রয়েছেন। জল্পনা চলছে যে শুধু মিমিই নয়, অন্য একজন প্রশংসিত টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও অভিনয়ের একটি অংশ। দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এ মিমি ও অনির্বাণকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল এর আগে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনির্বাণ ভট্টাচার্য প্রথম বলিউডে পা রাখছেন রানি মুখার্জির সঙ্গে। সিনেমার নাম 'মিস্টার চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'। পরিচালনায় রয়েছে অস্মিতা চিব্বার। সমগ্র দেশের বিরুদ্ধে একজন মায়ের যুদ্ধের একটি অজানা গল্প বলবে সিনেমাটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে দ্বিতীয় ছবি অনির্বানের! সঙ্গে থাকছেন 'মির্জাপুর' খ্য়াত আলি ফজল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement