advertisement

Amrita and Jaya : ‘মায়াজড়ানো কবিতা’র স্মৃতিতে বুঁদ দুই অভিনেত্রী

Last Updated:

‘আনওয়ার কা আজব কিস্যা’ ছবিতে অভিনয়ের স্মৃতি তাঁর আজীবনের সম্পদ ও প্রাপ্তি, মনে করেন অমৃতা চট্টোপাধ্যায় ৷

কলকাতা : জীবনে প্রথম ছবিতেই তিনি কাজ করেছেন বুদ্ধদেব দাশগুপ্তর পরিচালনায় ৷ ‘আনওয়ার কা আজব কিস্যা’ ছবিতে অভিনয়ের স্মৃতি তাঁর আজীবনের সম্পদ ও প্রাপ্তি, মনে করেন অমৃতা চট্টোপাধ্যায় ৷ পরিচালকের প্রয়াণে সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করেছেন অভিনেত্রী ৷ তাঁর কথায়, ‘‘বহু পরিচালক সারা জীবন ধরে স্বপ্ন দেখেন ছবির একটা ফ্রেম বুদ্ধবাবুর মতো করা যায় কী করে সেটা নিয়ে৷ এ রকম মায়াজড়ানো কবিতার মতো ছবি আর কেউ কোনওদিন বানাতে পারবেন না ৷’’
হিন্দি ডার্ক কমেডি ‘আনওয়ার কা আজব কিস্যা’ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে ৷ নামভূমিকায় ছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকি, অনন্যা চট্টোপাধ্যায় এবং পঙ্কজ ত্রিপাঠী ৷ ছবিতে নাফিসার ভূমিকায় অভিনয় করেছিলেন অমৃতা ৷ লন্ডন চলচ্চিত্র উৎসব এবং কেরল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি ৷ প্রাইভেট ডিটেকটিভ মহম্মদ আনওয়ার কীভাবে রহস্য সমাধান করতে গিয়ে জড়িয়ে পড়েন অন্য মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে, সেই নিয়েই এগোয় ছবির গল্প ৷ সমালোচকদের কলমে প্রশংসিত হয় ছবিটি ৷
advertisement
advertisement
এই ছবি দিয়ে যাত্রা শুরু করার পর ‘কলকাতা বসন্ত’, ‘কলকাতা কলিং’, ‘অন্য বসন্ত’, ‘মেহর আলি’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন অমৃতা ৷ পাঠভবন, সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী অমৃতা সোশ্যিয়োলজিতে স্নাতকোত্তর করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ৷ টেলিভিশনের বিজ্ঞাপন ও ওয়েবসিরিজেও তিনি জনপ্রিয় মুখ ৷
অমৃতার মতো বুদ্ধদেব দাশগুপ্তর ছবিতে অভিনয় করেননি জয়া আহসান ৷ প্রয়াত পরিচালকের ছবির তিনি একনিষ্ঠ দর্শক ৷ অভিনেত্রী তাঁর শোকবার্তা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ জয়ার কথায় কাগজের পাশাপাশি সিনেমাতেও বুদ্ধদেব দাশগুপ্ত কবিতা লিখতেন ৷ নিষ্ঠুর বাস্তবতা থেকে সরে এসে তাঁর ছবি বিমূর্ত ৷ কিন্ত কবিতাকে ছেড়ে যায়নি তাঁর সৃষ্টি ৷ প্রয়াত পরিচালক তাঁর কাছে ‘চলচ্চিত্রের কবি’ ৷
advertisement
গত ১০ জুন সকালে দক্ষিণ কলকাতার বাসভবনে ঘুমের মধ্যেই প্রয়াত হন বুদ্ধদেব দাশগুপ্ত ৷ কিডনির রোগের পাশাপাশি তিনি অসুস্থ ছিলেন বার্ধক্যজনিত সমস্যাতেও ৷ ডায়ালিসিস চলছিল ৷ তাঁর কাজ, অসংখ্য অনুরাগীদের ফেলে পরিচালক না ফেরার দেশে পাড়ি দিলেন ৷ বিলীন হয়ে গেলেন চরাচরে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amrita and Jaya : ‘মায়াজড়ানো কবিতা’র স্মৃতিতে বুঁদ দুই অভিনেত্রী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement