advertisement

Jeetu Viral Photo: 'জামাই সেজে আবার কোন শ্বশুরবাড়ি যাচ্ছ?', ধুতি-পাঞ্জাবি লুকে জিতুকে চরম কটাক্ষ, ছবি ভাইরাল

Last Updated:

Jeetu Viral Photo: সাদা রঙের পাঞ্জাবি ও কালো রঙের ধুতি পরে বরের বেশে ধরা দিয়েছেন জিতু৷ সেই ছবি নিয়ে জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷

কলকাতা: প্রতিনিয়তই যেন খবরের শিরোনামে রয়েছেন জিতু কমল৷ বর্তমানে ছোট পর্দাযর গন্ডি পেরিয়ে বড়পর্দাযর জনপ্রিয় মুখ এই অভিনেতা৷ হাতেও রয়েছে একগুচ্ছ কাজ৷ একের পর এক ছবি নিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত৷ তবে হাজারো ব্যস্ততার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ অভিনেতা৷ ভক্তদের ধরে রাখতে নিয়মিত আপডেট থাকেন তিনি৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ তা নিয়ে শুরু হয়েছে বিরাট চর্চা৷ সাদা রঙের পাঞ্জাবি ও কালো রঙের ধুতি পরে বরের বেশে ধরা দিয়েছেন জিতু৷ সেই ছবি নিয়ে জলঘোলা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
নবনীতার সঙ্গেবিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাঁর প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হচ্ছে৷
advertisement
এবারও নিজের ফোটোশ্যুট ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা৷ ধুতি-পাঞ্জাবির সঙ্গে কালো মোটা ফ্রেমের চশমা পরে নজর কেড়েছেন অভিনেতা৷ তাঁর এই ছবি দেখে অনেকেই ভেবে ফেলেছেন তিনি মনে হয় আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন৷ তবে মোটেই তেমন কিছু নয়৷ নিজের ফোটোশ্যুটের ছবিই শেয়ার করেছেন জিতু৷ নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে৷ একজন কটাক্ষ করে লিখেছেন,জামাই সেজে আবার কোন শ্বশুরবাড়ি যাচ্ছ? কেউ আবার জিতুর পোশাকের প্রশংসা করেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu Viral Photo: 'জামাই সেজে আবার কোন শ্বশুরবাড়ি যাচ্ছ?', ধুতি-পাঞ্জাবি লুকে জিতুকে চরম কটাক্ষ, ছবি ভাইরাল
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement