advertisement

Nonsane Case Update: বান্ধবীকে ধর্ষণে অভিযুক্ত ‘ননসেন’এর জামিন মঞ্জুর, জেল খাটতে হল ৩৫ দিন

Last Updated:

Nonsane Case Update: ৩৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর মিলল জামিন৷ বৃহস্পতিবার আলিপুর জেলা ও দায়রা আদালতে শুনানির পর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমিক অধিকারী ওরফে ‘ননসেন’ এর জামিন মঞ্জুর করল আলিপুর জেলা ও দায়রা আদালত৷

‘ননসেন’ এর জামিন মঞ্জুর আদালত
‘ননসেন’ এর জামিন মঞ্জুর আদালত
কলকাতা: সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শমিক অধিকারী ওরফে ‘ননসেন’ এর জামিন মঞ্জুর করল আলিপুর জেলা ও দায়রা আদালত৷ বৃহস্পতিবার আলিপুর জেলা ও দায়রা আদালতে শুনানির পর তার জামিন মঞ্জুর করা হয়েছে৷
৩৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে থাকার পর মিলল জামিন৷ শুনানিতে শমিক অধিকারীর আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা সওয়াল করে আদালতে জানান, মূল এফআইআরের দুই দিন পরে ধর্ষণের অভিযোগ যুক্ত করা হয়েছে।
আরও পড়ুন-কাঁপিয়ে আসছে ঝড়-তুফান…! ২-৩ ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি, ৫০ কিমি বেগে দমকা হাওয়া, ভাসবে কোন জেলাগুলি, জানাল IMD
সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় উদ্ধৃত করে সওয়ালে তিনি বলেন, দুই বন্ধুর মধ্যে সামান্য বচসা বা বিবাদকে ধর্ষণের অভিযোগে রূপান্তর করা যায় না। এ ধরনের পদক্ষেপ প্রকৃত ধর্ষণ অপরাধের গুরুত্ব ও ভিকটিমের যন্ত্রণাকেই ছোট করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এবং কেস ডায়েরি পর্যালোচনা করে শমিক অধিকারীর জামিন মঞ্জুর করে।
advertisement
advertisement
আরও পড়ুন-মার্চেই খুলবে পোড়া কপাল…! কেতুর রাশি পরিবর্তনে লাগবে লটারি, ৩ রাশির টাকা গুণে শেষ হবে না, আপনার ভাগ্যে কী?
আদালত ৫০ হাজার টাকার বন্ড এবং দু’জন জামিনদারের শর্তে তাকে জামিনে মুক্তির নির্দেশ দেয়। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, তদন্ত চলাকালীন প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ৮টার মধ্যে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তিনি বিচারাধীন এলাকার বাইরে যেতে পারবেন না।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Nonsane Case Update: বান্ধবীকে ধর্ষণে অভিযুক্ত ‘ননসেন’এর জামিন মঞ্জুর, জেল খাটতে হল ৩৫ দিন
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement