advertisement

Adipurush: রামের রূপে হাজির প্রভাস! 'আদিপুরুষ'-এর মোশন পোস্টারে এবার কোন চমক দিলেন 'বাহুবলী'

Last Updated:

Adipurush: অক্ষয় তৃতীয়ার আগের দিন প্রকাশ্যে এল আদিপুরুষের মোশন পোস্টার৷ পরিচালক-প্রযোজক বড় চমক দিলেন ভক্তদের৷

'আদিপুরুষ'-এর মোশন পোস্টারে এবার কোন চমক দিলেন 'বাহুবলী'
'আদিপুরুষ'-এর মোশন পোস্টারে এবার কোন চমক দিলেন 'বাহুবলী'
মুম্বই: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ার দিন পালন করা হয় অক্ষয় তৃতীয়া৷ আগামীকাল পালন করা হবে অক্ষয় তৃতীয়া। তার আগেই রামের বেশে নজর কেড়ে সকলের মন জয় করে নিলেন দক্ষিণী সুপারস্টার প্রভাস৷ অক্ষয় তৃতীয়ার আগের দিন প্রকাশ্যে এল আদিপুরুষের মোশন পোস্টার৷ পরিচালক-প্রযোজক বড় চমক দিলেন ভক্তদের৷
'আদিপুরুষ' ছবির মোশন পোস্টারেই বড় চমক দিয়েছেন চলচ্চিত্র নির্মাতারা। যেখানে রামের চরিত্রে প্রকাশ্যে এসেছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস৷ ছবির মোশন পোস্টার দেখেই মুগ্ধ হয়েছেন রাম ভক্তরা। ঝড়ের গতিতে পোস্টার ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ফিল্ম অ্যানালিস্ট তরুণ আদর্শ টুইটারে ১ মিনিট ৩০ সেকেন্ডের 'আদিপুরুষ' ছবির মোশন পোস্টার শেয়ার করেছেন৷ যা নিমেষে ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
বড়পর্দায় এবার রামায়ণ। সুপারহিট ছবি 'তানাজি'র পরিচালক ওম রাউত-এর আপকামিং ছবি 'আদিপুরুষ' -এ জুটি বেধেঁছেন রাম-সীতা-রাবণ অর্থাৎ বাহুবলি খ্যাত অভিনেতা প্রভাস, কৃতি, সইফ। 'আদিপুরুষ' মুক্তির দিন একাধিকবার পিছিয়ে গেছে। শুধু তাই নয়, বিভিন্ন সমালোচনার মধ্যেও জড়িয়ে পড়েছিল এই ছবি। 'আদিপুরুষ' -এ রামের চরিত্রে প্রভাস, সীতার ভূমিকায় কৃতি শ্যানন, রাবণ অর্থাৎ লঙ্কেশের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিটি প্রযোজনা করছেন টি-সিরিজ, ভূষণ কুমার ও কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার । সবকিছু ঠিক থাকলে ভারতীয় মহাকাব্য রামায়ণের উপর আধারিত এই ছবি ১৬ জুন মুক্তি পাবে।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Adipurush: রামের রূপে হাজির প্রভাস! 'আদিপুরুষ'-এর মোশন পোস্টারে এবার কোন চমক দিলেন 'বাহুবলী'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement