advertisement

Jeetu-Nabanita Divorce: 'আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে চলে যাব', বিচ্ছেদের মধ্যে এসব কী বলছেন জিতু? বাড়ছে চিন্তা

Last Updated:

Jeetu-Nabanita Divorce: আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷

কলকাতা: জিতু কমল ও নবনীতা দাসকে নিয়ে চর্চা বেড়েই চলেছে৷ এই মুহূর্তে সিনেমার শ্যুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন জিতু কমল এবং নবনীতা রয়েছেন কলকাতায়৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ গত কয়েক মাস ধরেই আলাদাও থাকছেন তাঁরা৷ এই সময়ে দু’জনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবিও পোস্ট করে চলেছেন যা নিমেষে ভাইরাল হয়েছে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন জিতু, যা নিয়ে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া৷
সাগরপাড়ে হেঁটে চলেছেন জিতু৷ আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে একদিন চলে যাব, কোনও এক অচেনা শহরে নতুন নামে নতুন করেই জীবন শুরু করব৷ জিতুর এই কথাতেই চিন্তার ভাঁজ পড়েছে ভক্তদের কপালে৷ বিচ্ছেদের মধ্যে এ কেমন পোস্ট করলেন জিতু, তা নিয়েও চিন্তা বাড়ছে৷ ভিডিওর ক্যাপশনে লেখা-এটাই সত্যি৷ ঝড়ের গতিতে পোস্ট ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
নবনীতা ও জিতুর দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ জিতু-কমলের বিবাহ-বিচ্ছেদের ঘটনায় ভক্তদের সকলেরই মন ভেঙেছে৷ তার মধ্যে এমন পোস্ট নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে ভক্তদের৷ কালো শর্টস ও সাদা টি-শার্ট পরে মাঝসমুদ্রে দাঁড়িয়ে হঠাৎ কেন একথা বলছেন তা নিয়ে চর্চা বাড়ছে৷ বর্তমানে নবনীতার থেকে আলাদাই থাকছেন অভিনেতা৷ তবে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পরও নবনীতারে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন অভিনেতা৷ নিজের মন খারাপের প্রতিটা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে চলেছেন তিনি৷ তবে ডিভোর্স নিয়ে একেবারে স্পিকটি নট অভিনেতা৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita Divorce: 'আমি হারিয়ে যাব, সবকিছু ছেড়ে চলে যাব', বিচ্ছেদের মধ্যে এসব কী বলছেন জিতু? বাড়ছে চিন্তা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement