advertisement

Pallavi Dey Death: ২৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী

Last Updated:
#কলকাতা: রবিবার গরফার গাঙ্গুলিপুকুরের ফ্ল্যাটে উদ্ধার হয় টেলি অভিনেত্রী পল্লবী দে-র (Pallavi Dey) ঝুলন্ত দেহ। ঘটনা নিয়ে চলছে তুমুল জলঘোলা। একের পরে এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই ঘটনায়। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছে পল্লবীর বয়ফ্রেন্ড তথা লিভ ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। ‌২৬ মে পর্যন্ত সাগ্নিক চক্রবর্তীর পুলিশি হেফাজতের নির্দেশ।পল্লবী দের রহস্যমৃত্যুতে আলিপুর আদালতের নির্দেশেই সাগ্নিকের পুলিশি হেফাজত।
দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন সাগ্নিক পল্লবী। তবে সেই সম্পর্কেও বহু ঝগড়া চলছিল৷ সাগ্নিক ঘটনার সময় ফ্ল্যাটের ব্যালকনিতে সিগারেট খেতে গিয়েছিলেন। তখন পল্লবী বেড রুমের দরজা ভিতর থেকে লক করে দেন। অনেক ডাকা ডাকি করেও তাঁর সাড়া মেলেনি। পুলিশ সূত্রে খবর,দরজা ভেঙ্গে সাগ্নিক উদ্ধার করে পল্লবী দেহ, কেয়ার টেকারের সাহায্যে। কেন তিনি পুলিশকে খবর দিলেন না? কেন তিনি দরজা বন্ধ দেখে কেন তখনই গেলেন না?
advertisement
advertisement
মৃতের পরিবারের অভিযোগ খুন করা হয়েছে পল্লবীকে। অভিনেত্রী পল্লবী দের অস্বাভাবিক মৃত্যু ঘটনায় টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হয়েছেন সাগ্নিক চক্রবর্তী (Sagnik Chakraborty)। বুধবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে ৩০২, ১২০বি, ৪২০, ৪০৩, ৪০৬, ৩৪১ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷ অর্থাৎ খুন , ষড়যন্ত্র, প্রতারণা, জিনিস চুরি, বিশ্বাস ভঙ্গ, আটকে রাখা ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাগ্নিককে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pallavi Dey Death: ২৬ মে পর্যন্ত পুলিশি হেফাজতে পল্লবীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তী
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement