advertisement

হৃত্বিক ছাড়লেন, যশরাজের ছবিতে এবার আমির !

Last Updated:

ছাড়লেন হৃত্বিক আর এবার ধরে ফেললেন আমির খান ! হ্যাঁ, ঠিক এরকমটিই ঘটল ৷

#মুম্বই: ছাড়লেন হৃত্বিক আর এবার ধরে ফেললেন আমির খান ! হ্যাঁ, ঠিক এরকমটিই ঘটল ৷ আদিত্য চোপড়ার নতুন ছবিতে হৃত্বিকের বদলে এবার অভিনয় করতে চলেছেন আমির খান ৷ ছবিটি পরিচালনা করবেন ‘ধুম থ্রি’র পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য্য ৷ তা হঠাৎ হৃত্বিক এই ছবি ছাড়লেন কেন?
বলিউড গুঞ্জনে রয়েছে ছবির স্ক্রিপ্ট নিয়ে নাকি পরিচালক বিজয় কৃষ্ণের সঙ্গে বহুদিন ধরেই কথা হচ্ছিল হৃত্বিক রোশনের ৷ হৃত্বিক নাকি প্রথম থেকেই খুব একটা খুশি ছিলেন না ছবির চিত্রনাট্য নিয়ে ৷ পরিচালক বিজয়কে বার বার স্ক্রিপ্ট বদলানোর কথাও নাকি বলছিলেন হৃত্বিক ৷
তবে হৃত্বিকের এই কথায় খুব একটা পাত্তা দেননি বিজয় ৷ তার বদলে হৃত্বিককে বাদ দিয়ে এবার আমির খানকে সাইন করাতে চলেছে আদিত্য চোপড়া ও বিজয় কৃষ্ণ ৷ ছবির নাম ‘ঠগ’ ৷
advertisement
advertisement
জানা গিয়েছে, ছবিতে আমির খানকে দেখা যাবে মস্তানের চরিত্রে ৷ তবে এই ছবি নাকি একেবারেই তৈরি হবে কমেডির ধাঁচে ৷ ‘দঙ্গল’ মুক্তি হওয়ার পর এই ছবির শ্যুটিংয়েই ব্যস্ত হয়ে পড়বেন আমির ৷ আমিরও নাকি চাইছিলেন হালকা কোনও চরিত্রে অভিনয় করতে ৷ বিশেষ করে কমেডি ছবিই চাইছিলেন আমির খান !
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
হৃত্বিক ছাড়লেন, যশরাজের ছবিতে এবার আমির !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement