advertisement

Ira Khan-Nupur Shikhare Wedding: ‘বিদায়...!’ গেঞ্জি-হাফপ্যান্টে ঘর্মাক্ত বর, বিয়ের মণ্ডপে স্বামীকে এ কী বললেন আমির-কন্যা!

Last Updated:

Aamir Khan's Daughter Ira Khan Wedding: বিয়ে মানেই শেরওয়ানি, পাঞ্জাবী, ধুতি বা পাজামা দিয়ে বরকে সাজানো হয়। এই বিয়েতে তার উলটপুরাণ। কালো গেঞ্জি এবং হাফপ্যান্ট পরে ধুমধাম করে বিয়ে করতে ঢুকেছিলেন নূপুর। কিন্তু এমন সাজ কেন? নেপথ্যে বিশেষ কারণ।

‘বিদায়!’ গেঞ্জি-হাফপ্যান্টে ঘর্মাক্ত বর, মণ্ডপেই স্বামীকে এ কী বললেন আমির-কন্যা!
‘বিদায়!’ গেঞ্জি-হাফপ্যান্টে ঘর্মাক্ত বর, মণ্ডপেই স্বামীকে এ কী বললেন আমির-কন্যা!
মুম্বই: ৩ জানুয়ারি, সই সাবুদ করে নিজের দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখারেকে বিয়ে করলেন আমির খানের কন্যা ইরা খান৷ আমির ছাড়াও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত তথা ইরার মা, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং বর্তমানে যাঁকে নিয়ে গুঞ্জন সেই ফাতিমা সানা শেখও উপস্থিত ছিলেন৷ পরিবারের বাকি সদস্যরাও অংশগ্রহণ করেছেন এই আনন্দ উৎসবে৷
তবে বিয়ের অনুষ্ঠানে সকলের নজর কেড়েছে বরের পোশাক। বিয়ে মানেই শেরওয়ানি, পাঞ্জাবী, ধুতি বা পাজামা দিয়ে বরকে সাজানো হয়। এই বিয়েতে তার উলটপুরাণ। কালো গেঞ্জি এবং হাফপ্যান্ট পরে ধুমধাম করে বিয়ে করতে ঢুকেছিলেন নূপুর। কিন্তু এমন সাজ কেন? নেপথ্যে বিশেষ কারণ।
advertisement
প্রচলিত ভাবে ঘোড়ার পিঠে বা ফুলে ফুলে সাজানো গাড়িতে নয়, ইরা খানের বর নুপূর বিয়ে করতে এলেন প্রায় ৮ কিলোমিটার জগিং করে৷ তিনি এসে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই তাঁকে ছলছল চোখে জড়িয়ে ধরেন আমির৷ তারপরে সাদর অভ্যর্থনা করে ভিতরে নিয়ে যান৷ নূপুর পেশায় আসলে ফিটনেস প্রশিক্ষক। আর তাই এই বিশেষ ছোঁয়া বিয়েতে।
advertisement
সেই পোশাকেই বিয়ে সারেন নূপুর। তবে তারপর বিয়ের রিসেপশন পার্টিতেই তাঁর পোশাক বদলে যায়। গাঢ় নীল রঙের শেরওয়ানি পাঞ্জাবীতে সেজে ওঠেন বর। কিন্তু এর মাঝে কী ঘটল? তা-ই ধরা পড়ল ক্যামেরায়। ইরার ধমকেই কি তবে পোশাক বদলে এলেন নূপুর?
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ে সারার পর মাইক হাতে ইরা দর্শকদের বলছেন, ‘‘এবার ও স্নানে যাবে।’’ সঙ্গে সঙ্গে হাসির রোল ওঠে চারদিকে। ৮ কিমি জগিং করে ঘেমে নেয়ে বিয়ে করার পর এ তো অত্যাবশ্যক। তারপরেই স্বামীর দিকে তাকিয়ে ইরা বলেন, ‘‘গুডবাই’’। অর্থাৎ স্নান করতে যাওয়ার জন্য মজার ছলে স্বামীকে তাড়া দিলেন নববধূ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ira Khan-Nupur Shikhare Wedding: ‘বিদায়...!’ গেঞ্জি-হাফপ্যান্টে ঘর্মাক্ত বর, বিয়ের মণ্ডপে স্বামীকে এ কী বললেন আমির-কন্যা!
Next Article
advertisement
Mamata Banerjee on Kerala Name Change: 'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
'সিপিএম- বিজেপির এখন লিখিত জোট, তাই কেরলের নাম বদল!' বাংলার বঞ্চনায় ক্ষুব্ধ মমতা
  • সিপিএম-বিজেপি এখন লিখিত জোট, অভিযোগ মমতার৷

  • কেরলের নাম বদল নিয়ে মমতার নিশানায় কেন্দ্র৷

  • কেরলের নাম বদলে সায় দিলেও পশ্চিমবঙ্গে কেন নয়, প্রশ্ন মমতার৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement