advertisement

Mahanagar 2: ‘মহানগর ২’-এ মহা চমক! মোশারফ করিমের সঙ্গে দেখা যাবে বাংলার কোন সেরা তারকাকে?

Last Updated:

Mahanagar 2: বাংলা ছবির বাজার ঘাঁটলে দেখা যাবে, সাম্প্রতিক সময়ে সেরাদের তালিকায় অবশ্যই থাকবেন অনির্বাণ ভট্টাচার্য৷ এই তালিকায় সবার উপরেই থাকবেন অনির্বাণ৷ দুই বাংলাতেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া৷

কে সেই তারকা
কে সেই তারকা
কলকাতা: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মুক্তি পাচ্ছে 'মহানগর ২'। ওপার বাংলার পরিচালক আশফাক নিপুণের তৈরি এই থ্রিলারের প্রথম কিস্তি সাড়া ফেলেছিল দুই বাংলায়। সিরিজটির গল্প আবর্তিত হয়েছিল বাংলাদেশের এক থানা এবং সেখানে থাকা সমাজের ভিন্ন স্তরের কয়েকটি চরিত্রকে ঘিরে। ওসি হারুনের ভূমিকায় নজর কেড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। এ ছাড়াও শ্যামল মওলা, নিশাত প্রিয়ম, খাইরুল বাসার, নাসির উদ্দিন খানেরাও অভিনয় জোরে নজর কেড়েছেন।
তবে এ বার নাকি মোশারফ করিম এবং শ্যামল মওলা ছাড়া আর কোনও চেনা মুখকেই সে ভাবে দেখা যাবে না। নিজের 'কমফোর্ট জোন' থেকে বাইরে বেরতেই নাকি এই পদক্ষেপ পরিচালকের। নতুন সিজনে গল্প এবং চরিত্রদের নিয়ে কাটাছেঁড়া করতে চাইছেন তিনি। তবে গুঞ্জন, 'মহানগর'-এর দ্বিতীয় কিস্তিতে দেখা যাবে এ পার বাংলার এক বিখ্যাত অভিনেতাকে। কে তিনি?
advertisement
advertisement
আরও পড়ুন-তিলোত্তমায় 'দাবাং' ঝড়! মাত্র ৯৯৯ টাকা খসালেই কাছ থেকে দর্শন পাবেন সলমনের, টিকিটের সর্বোচ্চ দাম কত জানেন
শোনা যাচ্ছে, বাংলার চলচ্চিত্র জগতের অন্যতম এক জনপ্রিয় অভিনেতাকেই এ বার দেখা যাবে সিরিজে৷ এ বার সেই বিষয়টি আর কয়েক ঘণ্টার মধ্যেই ফাঁস হবে হয়ত, তবে কে থাকতে পারেন সেই তালিকায়, তার একটা আন্দাজ করতে তো কেউ আটকাচ্ছে না৷ যদিও এই প্রশ্নের জবাব দিতে গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন পরিচালক নিপুণ৷
advertisement
বাংলা ছবির বাজার ঘাঁটলে দেখা যাবে, সাম্প্রতিক সময়ে সেরাদের তালিকায় অবশ্যই থাকবেন অনির্বাণ ভট্টাচার্য৷ এই তালিকায় সবার উপরেই থাকবেন অনির্বাণ৷ দুই বাংলাতেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া৷ পাশাপাশি, কেউ কেউ আবার কানাঘুষোয় বলছেন, এই তারকা অভিনেতা আসলে শাশ্বত চট্টোপাধ্যায়! তিনিও সমান ভাবে দুই বাংলায় জনপ্রিয়৷ শোনা যাচ্ছে ঋত্বিক চক্রবর্তীর নামও৷ তবে দুই বাংলার যুগলবন্দি দেখা যাবে পর্দায়? নাকি সবটাই গুঞ্জন? এখন সেটাই দেখার।
advertisement
তথ্যসূত্র: উদ্দালক ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahanagar 2: ‘মহানগর ২’-এ মহা চমক! মোশারফ করিমের সঙ্গে দেখা যাবে বাংলার কোন সেরা তারকাকে?
Next Article
advertisement
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা? সবাই স্তম্ভিত!
হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...! তারপরেই একী করে বসলেন তনুশ্রী হাঁসদা?
  • হাঁটতে হাঁটতে আচমকা দাঁড়িয়ে পড়লেন তৃণমূল প্রার্থী...!

  • তারপরেই কী করে বসলেন তনুশ্রী হাঁসদা?

  • পরমুহূর্তে সবাই স্তম্ভিত!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement