advertisement

Sayantika Banerjee: টিকিট না পেয়ে ভেঙে পড়েছিলেন, উপনির্বাচনে সায়ন্তিকাকে প্রার্থী করল তৃণমূল

Last Updated:

বরানগরে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি৷ ভগবানগোলায় ভাস্কর সরকারকে প্রার্থী করেছে গেরুয়া ব্রিগেড৷

বরানগরে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
বরানগরে প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: রাজ্যে দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ বরানগরে অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল৷ ভগবানগোলায় তৃণমূল প্রার্থী করেছে রেয়াত হোসেন সরকারকে৷
বরানগরে সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি৷ ভগবানগোলায় ভাস্কর সরকারকে প্রার্থী করেছে গেরুয়া ব্রিগেড৷
advertisement
লোকসভা নির্বাচনে বাঁকুড়া থেকে টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছিলেন সায়ন্তিকা৷ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাঁকুড়া থেকেই পরাজিত হন তিনি৷ এর পর বাঁকুড়ার মাটি আঁকড়ে পড়েছিলেন সায়ন্তিকা৷ তার পরেও লোকসভায় টিকিট না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি৷ শেষ পর্যন্ত বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করল শাসক দল৷
advertisement
বরানগর এবং ভগবানগোলা, এই দুটি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল৷ কিছুদিন আগে বরানগরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন তাপস রায়৷ অন্যদিকে ভগবানগোলার তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির মৃত্যু হওয়ায় ওই আসনটিতেও উপনির্বাচন করতে হচ্ছে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Sayantika Banerjee: টিকিট না পেয়ে ভেঙে পড়েছিলেন, উপনির্বাচনে সায়ন্তিকাকে প্রার্থী করল তৃণমূল
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement