advertisement

Gujarat Assembly Elections: ৫০ কিলোমিটার লম্বা রোড শো, ভারতীয় রাজনীতিতে নয়া নজির মোদির

Last Updated:
গুজরাতের রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
গুজরাতের রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ Photo-ANI
#আহমেদাবাদ: একদিনে ৫০ কিলোমিটার দীর্ঘ রোড শো৷ ১৬টি বিধানসভা কেন্দ্রকে ছুঁয়ে গেল যে মিছিল৷ গুজরাতে ভোট প্রচারে গিয়ে ভারতীয় রাজনীতিতে নতুন নজির তৈরি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
এর আগে ভারতীয় কোনও রাজনীতিবিদ একদিনে এত দীর্ঘ রোড শোয়ে অংশ নেননি বলেই এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ গুজরাতে আজই ছিল প্রথম দফার ভোটগ্রহণ৷ চার দিন পর ফের গুজরাতের বাকি বিধানসভা আসনগুলিতে ভোট হবে৷ তার আগে যত বেশি সম্ভব কেন্দ্রে মোদিকে হাজির করানোই বিজেপি-র লক্ষ্য৷ সেই লক্ষ্যপূরণেই এই মেগা রোড শো৷
advertisement
advertisement
advertisement
একটানা সপ্তমবারের জন্য গুজরাতে সরকার গঠনের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি৷ এবারেও অবশ্য তাদের প্রধান ভরসা সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখই৷ এ দিন নারোদা গাম এলাকা থেকে৷ ২০০২ সালে গোধরায় সবরমতি এক্সপ্রেসে হামলার পর এই এলাকা থেকেই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল৷ এর পর একে একে বাপুনগর, নিকোল, মনিনগর, জামালপুর খাড়িয়া, ভেজালপুর, নারনপুর, সবরমতীর মতো বিধানসভা আসনগুলি ছুঁয়ে গান্ধিনগর দক্ষিণ কেন্দ্রে গিয়ে প্রধানমন্ত্রীর রোড শো শেষ হয়৷
advertisement
advertisement
সবমিলিয়ে এই দীর্ঘ পথ অতিক্রম করতে সাড়ে তিন ঘণ্টা লাগার কথা৷
এবারের গুজরাত নির্বাচনে এটিই বিজেপি-র সবথেকে বড় প্রচার কর্মসূচি৷ দলের হাজার হাজার কর্মী, সমর্থক ড্রাম বাজিয়ে, দলের পতাকা নিয়ে মিছিলে অংশ নিয়েছেন৷ একটি হুডখোলা গাড়ির উপরে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়তে নাড়তে এগোতে থাকেন প্রধানমন্ত্রী৷
বিজেপি-র দাবি, এর আগে এত দীর্ঘ কোনও রোড শোয়ে অংশ নেননি কোনও ভারতীয় রাজনীতিবিদ৷ যাত্রাপথে মোট ৩৫টি জায়গায় রোড শো থামার কথা ছিল৷ দীনদয়াল উপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Elections: ৫০ কিলোমিটার লম্বা রোড শো, ভারতীয় রাজনীতিতে নয়া নজির মোদির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement