advertisement

Narendra Modi at Singur: 'বিহারে জঙ্গলারাজ আটকেছি, এবার বাংলায় মহা জঙ্গলরাজ শেষ হবে!' সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির

Last Updated:

মালদহের পর এ দিন সিঙ্গুরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
তৃণমূলের ১৫ বছরের শাসনকালকে মহা জঙ্গলরাজ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এ দিন সিঙ্গুরে বিজেপি-র জনসভা থেকে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷ বিহারে জঙ্গলরাজ আটকানোর পর বাংলাতেও বিজেপি মহাজঙ্গলরাজের অবসান ঘটাবে বলেও দাবি করেছেন মোদি৷
সিঙ্গুরের সভার শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, সবাই এখানে একই ভাবনা নিয়ে এসেছে, ‘আসল পরিবর্তন চাই৷ সবাই ১৫ বছরের জঙ্গলরাজের অবসান চায়৷ বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ জোট বিহারে জঙ্গলরাজ আটকেছে৷ এবার বাংলায় তৃণমূলের মহাজঙ্গলরাজ অবসানে সবাই তৈরি৷’
একই সঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ‘কেন্দ্রে তাঁর সরকারই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে৷ মোদির প্রশ্ন, তৃণমূল তো দিল্লিতে সনিয়া গান্ধির সরকারে ছিল, তখন এই কাজগুলি হয়নি কেন? আমার বাংলার প্রতি ভালোবাসা আছে। তাই এই সব কাজ করছি৷’
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলায় তৃণমূলের মহা জঙ্গলরাজের অবসান এবং বিজেপি-র সুশাসন শুরু হওয়া খুবই জরুরি৷ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলা এবং যুব সমাজকে সমাজে পরিবর্তনের মাধ্যম করেছিলেন৷ বাংলার মা, বোন এবং যুব সমাজকে নিজেদের আওয়াজ জোরাল করতে হবে৷ তৃণমূল শাসনে বাংলা মহিলারা নিরাপদ নয়৷ এখানকার শিক্ষা ব্যবস্থাও মাফিয়া এবং দুর্নীতিবাজদের কব্জায় রয়েছে৷’
advertisement
প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে এক জেলা এক পণ্য নীতিতে জোর দেবে৷ হুগলি জেলার ধনেখালির শাড়ি, আলু,পেঁয়াজের মতো ফসলকে আন্তর্জাতিক স্তরে বিপণনের উদ্যোগ নেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ রাজ্যে আইনের শাসন নেই বলেও অভিযোগ করেছেন মোদি৷ সিন্ডিকেট ট্যাক্স নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছেন  তিনি৷ বাংলায় ক্ষমতায় এলে বিজেপি সিন্ডিকেট ট্যাক্সের জুলুম শেষ করবে বলেও দাবি করেছেন মোদি৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Narendra Modi at Singur: 'বিহারে জঙ্গলারাজ আটকেছি, এবার বাংলায় মহা জঙ্গলরাজ শেষ হবে!' সিঙ্গুরের সভা থেকে তৃণমূলকে নিশানা মোদির
Next Article
advertisement
Pratik Ur Rahman on Mohammad Salim:  'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
'বাবা যদি সন্তানকে গলা টিপে মারেন...', সিপিএমে দমবন্ধ পরিবেশ, সেলিমকেই নিশানা প্রতীক উরের
  • সিপিএমে দমবন্ধ পরিস্থিতি, দাবি প্রতীক উরের৷

  • তৃণমূলে যোগ দিয়েও নিশানা মহম্মদ সেলিমকে৷

  • মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় প্রতীক উর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement