advertisement

Gujarat Assembly Elections: 'জঙ্গিদের বদলে কংগ্রেস আমাকে নিশানা করেছিল', গুজরাতে ভোট প্রচারে অভিযোগ মোদির

Last Updated:

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এক সময় গুজরাত সন্ত্রাসবাদীদের নিশানায় ছিল৷ আহমেদাবাদ, সুরাতে একাধিক হামলার ঘটনাও ঘটেছিল৷

গুজরাতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
গুজরাতে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#আহমেদাবাদ: গুজরাতে ভোট প্রচারে গিয়ে জাতীয়তাবাদের সুর আরও চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নরম মনোভাব দেখানোর অভিযোগ তুলে নিশানা করলেন কংগ্রেসকেও৷ মোদি অভিযোগ করলেন, জঙ্গিদের বদলে কংগ্রেস নেতারা তাঁর সমালোচনা করতেই ব্যস্ত ছিলেন৷
এ দিন গুজরাতের ভোট প্রচারে নিজের ১৮ তম জনসভা করেন প্রধানমন্ত্রী৷ গুজরাতের খেড়ার জনসভা থেকেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কংগ্রেসের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ যে সময় তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্যে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷ অভিযোগ করেন, সেই সময় দিল্লিতে ক্ষমতায় থাকা ইউপিএ সরকার সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব দেখিয়েছিল৷
advertisement
advertisement
নরেন্দ্র মোদি বলেন, 'সেই সময় গুজরাতে আমাদের সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করছিল৷ কিন্তু দিল্লির ইউপিএ সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নমনীয় মনোভাব দেখিয়েছিল৷ বরং ওরা (কংগ্রেস) আমায় আক্রমণ করতে ব্যস্ত ছিল৷'
advertisement
গুজরাতে ইশরাত জাহান এনকাউন্টার বা সোরাবুদ্দিন শেখ এনকাউন্টারের মতো একাধিক ঘটনা নিয়ে তৎকালীন ইউপিএ সরকার এবং নরেন্দ্র মোদির গুজরাত সরকারের মধ্যে সংঘাত তৈরি হয়েছিল৷
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, এক সময় গুজরাত সন্ত্রাসবাদীদের নিশানায় ছিল৷ আহমেদাবাদ, সুরাতে একাধিক হামলার ঘটনাও ঘটেছিল৷ মোদি বলেন, 'আমরা অনেক ক্ষেত্রেই অভিযুক্তদের ধরে শাস্তির ব্যবস্থা করেছিলাম৷ এখানে আমরা চেষ্টা করতাম অপরাধীদের ধরে শাস্তি দিতে৷ আর দিল্লির ইউপিএ সরকার তাদেরকে মুক্ত করার জন্য সর্বশক্তি লাগিয়ে দিত৷ আমরা ক্রমাগত বলতাম সন্ত্রাসবাদীদের ধরার চেষ্টা করুন, আর দিল্লির কংগ্রেস সরকার তার বদলে মোদি সরকারকে নিশানা করত৷ তার ফলে সন্ত্রাসবাদ আরও ছড়িয়ে পড়ত এবং ভারতের বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণ ঘটত৷ বাটলা হাউস এনকাউন্টারের ঘটনাতেও কংগ্রেস নেতারা জঙ্গিদের সমর্থনে চোখের জল ফেলেছিলেন৷ কংগ্রেস সন্ত্রাসবাদকেও ভোট ব্যাঙ্ক রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখে৷'
advertisement
গুজরাতে এবার বিজেপি-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য মাঠে নেমেছে আম আদমি পার্টি৷ তাদের নাম না নিয়েই মোদি নতুন কিছু দলের বিরুদ্ধেও কংগ্রেসের দেখানো পথে তোষণের রাজনীতি করে শর্ট কাটে সাফল্য পাওয়ার অভিযোগ এনেছেন৷ এই ধরনের দলগুলির থেকে গুজরাতের যুবসমাজকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Gujarat Assembly Elections: 'জঙ্গিদের বদলে কংগ্রেস আমাকে নিশানা করেছিল', গুজরাতে ভোট প্রচারে অভিযোগ মোদির
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement