advertisement

Murshidabad News: ভোটের আগে চাঞ্চল্য, মুর্শিদাবাদের একটি বাগান থেকে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা

Last Updated:

ভোটের আগে চাঞ্চল্য মুর্শিদাবাদে! জাতীয় সড়ক ১২ সংলগ্ন এলাকার একটি বাগান থেকে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা! কে বা কারা বোমা লুকিয়ে রেখেছিল, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমাRepresentative Image
মুর্শিদাবাদে উদ্ধার তাজা বোমাRepresentative Image
রঘুনাথগঞ্জ: ভোটের আগে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার, চাঞ্চল্য ছড়াল এলাকায়।মুর্শিদাবাদের নতুন জালাদিপুরের পিলকি এলাকায়, জাতীয় সড়ক ১২ লাগোয়া একটি কারখানা সংলগ্ন বাগান থেকে উদ্ধার হল বালতি ভর্তি তাজা বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক অবস্থায় পড়ে থাকা একটি বালতি ঘিরে কৌতূহল তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ। তল্লাশি চালিয়ে বালতির ভিতর থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে জানা যায়।
দিন কয়েক আগে বোমা উদ্ধার হয় ফরাক্কার শিবনগর এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ফরাক্কা থানার পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাচ্ছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে থাকে। পুলিশ তাকে ধাওয়া করলে ওই ব্যক্তি জঙ্গলের মধ্যে একটি ব্যাগ ছুঁড়ে দিয়ে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগান থেকে উদ্ধার হয় বোমা ভর্তি ওই ব্যাগ। তড়িঘড়ি ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী।
advertisement
advertisement
গত সপ্তাহেই বোমা উদ্ধার হয় বীরভূম জেলার সাঁইথিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে। সাঁইথিয়া স্টেশনের কাছেই আপ লাইনের ধারে ১৪ নম্বর এলসি সংলগ্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া জিআরপি থানার পুলিশ ও আরপিএফের আধিকারিকরা। ঘিরে ফেলা হয় পুরো অঞ্চল। সাময়িক ভাবে আপ লাইনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
advertisement
কেদারনাথ প্রামাণিক, রঘুনাথগঞ্জ
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Murshidabad News: ভোটের আগে চাঞ্চল্য, মুর্শিদাবাদের একটি বাগান থেকে উদ্ধার বালতি ভর্তি তাজা বোমা
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement