advertisement

Kirti Azad-Dilip Ghosh: ‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের

Last Updated:

Kirti Azad-Dilip Ghosh: তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের জমিদারি আচরণের নিন্দা করেছেন। কীর্তির অভিযোগ, বিজেপি প্রার্থী একজন রেল কর্মচারীর ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন এবং খাতায় কলমে বদলির বিষয়ে সতর্ক করেছেন।


‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের
‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের
বর্ধমান: তৃণমূল কংগ্রেসের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ দুর্গাপুরে বিজেপি নেতা দিলীপ ঘোষের জমিদারি আচরণের নিন্দা করেছেন। কীর্তির অভিযোগ, বিজেপি প্রার্থী একজন রেল কর্মচারীর ভোটাধিকার কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন এবং খাতায় কলমে বদলির বিষয়ে সতর্ক করেছেন। রেলওয়ে চিলড্রেনস পার্কে গতকাল দৈনন্দিন প্রাতঃভ্রমণ কালীন এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ, এমনই দাবি তৃণমূলের।
নির্বাচন কমিশনকে এই ঘটনাটি উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কীর্তি আজাদ বলেন, “দিলীপ ঘোষ আবারও প্রমাণ করলেন যে, তিনি এবং তাঁর দলের গণতন্ত্রের প্রতি কোনও শ্রদ্ধা নেই। আজ, তিনি রেলওয়ে শিশু পার্কের একজন কর্মচারীকে হুমকি দিয়েছিলেন যে, তিনি তাঁকে ভোট দিতে দেবেন না এবং চাকরি থেকে তাঁর বরখাস্ত নিশ্চিত করবেন। এটি বিজেপির জমিদারি মানসিকতার একটি উৎকৃষ্ট উদাহরণ। দেশে গণতন্ত্র থাকা সত্ত্বেও আরএসএস এবং বিজেপি তাতে বিশ্বাস করে না।”
advertisement
advertisement
তিনি যোগ করেছেন, “মাত্র কয়েকদিন আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননাকর মন্তব্য করতে একটুও লজ্জিত হননি দিলীপ ঘোষ। তিনি আমার সম্পর্কে মন্তব্য করেছেন যে, ‘‘আমি অবসর নিয়েছি কিন্তু আমি তাঁকে বলতে চাই অবসর গ্রহণ সত্ত্বেও, মানবতার মৃত্যু হয় না। দিলীপ ঘোষ বলছেন তিনি বাঙালি, কিন্তু বিজেপি বাংলার মানুষের জন্য কী করেছে? করদাতাদের কাছ থেকে যে ১.৬ লক্ষ কোটি টাকা আটকে রেখেছে তার কী হল?’’
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Kirti Azad-Dilip Ghosh: ‘চাকরি থেকে বরখাস্ত করবেন’! রেলওয়ে কর্মচারীকে হুমকি দিয়েছেন দিলীপ, কটাক্ষ কীর্তি আজাদের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement