দমদম উত্তর থেকে প্রার্থী দীপ্সিতা...! বামেদের তালিকায় তরুণ মুখের ছড়াছড়ি, দেখুন সম্পূর্ণ তালিকা
- Reported by:Susmita Mondal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Left Candidate List: বামেদের তালিকায় চমকের ভিড়। দমদম উত্তর থেকে প্রার্থী হলেন সিপিআইএম-এর দীপ্সিতা ধর। বিভিন্ন বিষয়ে চোখা বক্তা, লড়াকু মনোভাব, বারবারই সামনে নিয়ে এসেছে তাঁকে। দলের আস্থাভাজন হয়ে উঠেছেন তরুণী রাজনীতিবিদ। এবার উল্লেখযোগ্য কেন্দ্রে তাঁকে ফের প্রার্থী করে সেই আস্থায় সিলমোহরই দিল দল।
কলকাতা: রবিবার ভোটের দিন ঘোষণার পরেই চরম তৎপরতা রাজনৈতিক দলগুলির মধ্যে। সোমবারেই এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিল বামেরা। সোমবার দুপুরেই ১৯২ জনের নাম ঘোষণা করে বামেদের শরিক দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। আর তালিকায় বেশ উল্লেখ্যযোগ্য ভাবে দেখা গেল নতুন মুখের সারি। আর তাতেই জ্বলজ্বল করছে যে নামটি তা হল দীপ্সিতা ধর।
দমদম উত্তর থেকে প্রার্থী হলেন সিপিআইএম-এর দীপ্সিতা। বিভিন্ন বিষয়ে চোখা বক্তা, লড়াকু মনোভাব, গত পাঁচ বছরে দলে বারবারই সামনে নিয়ে এসেছে তাঁকে। দলের আস্থাভাজন হয়ে উঠেছেন তরুণী রাজনীতিবিদ। আরজি কর আন্দোলনেও তিনি ছিলেন গুরুত্বপূর্ণ মুখ। এবার উল্লেখযোগ্য কেন্দ্রে তাঁকে ফের প্রার্থী করে সেই আস্থায় সিলমোহরই দিল দল।
advertisement
advertisement
ছাত্র অবস্থা থেকেই রাজনীতিতে জড়িয়ে থাকা আশুতোষ কলেজের ছাত্রী দীপ্সিতা এসএফআই-এর একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছেন বহুদিন ধরেই। ২০২১ এ বালি থেকে বিধানসভার প্রার্থী হয়েছিলেন তিনি এবং ২০২৪-এ শ্রীরামপুর থেকে লোকসভা প্রার্থী। তবে জয়ের মুখ দেখা হয়নি একবারও। এবার কি সিকে ছিড়বে ২০২৬ -এর বিধানসভা নির্বাচনে? অপেক্ষা ৪ মে-র ফলপ্রকাশের।
advertisement
গত কয়েকদিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করে বড় চমক দিল বামেরা। একদিকে যেমন তালিকায় রয়েছেন প্রবীণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মানস মুখোপাধ্যায়রা তেমনই আবার নতুনদের মধ্যে রয়েছেন দীপ্সিতা ধর, শতদলরা। একনজরে দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা:
মেখলিগঞ্জ – কমল রায়
মাথাভাঙা – খগেন বর্মন
কোচবিহার উত্তর – প্রণয় কাঞ্জি
advertisement
দিনহাটা – বিকাশ মণ্ডল
মাদারিহাট – আরএসপি সুভাষ লোহার
ধূপগুড়ি – নিরঞ্জন রায়
জলপাইগুড়ি – দেবরাজ বর্মন
রাজগঞ্জ – হরেন্দ্রনাথ রায়
নাগরাকাটা – তিনকুমার ওরাঁও
শিলিগুড়ি – শরদিন্দু চক্রবর্তী
চাকুলিয়া – আমজাদ আলি
ইটাহার – সুদীপ্ত দাস
কুশমুন্ডি – জ্যোতির্ময় রায়
গঙ্গারামপুর – বিপ্লব বর্মন
গাজোল -ক্ষীতিশ সরকার
মানিকচক – দেবজ্যোতি সিনহা
advertisement
মুর্শিদাবাদ – আব্দুল মান্নান
বেলডাঙা – রাজেশ ঘোষ
কালীগঞ্জ – সাবিনা ইয়াসমিন
নোয়াপাড়া – গার্গী চট্টোপাধ্যায়
খড়দহ- দেবজ্যোতি দাস
বিজপুর – দেবাশিস রক্ষিত
advertisement
দমদম উত্তর – দীপশিতা ধর
বরানগর – সায়নদ্বীপ মিত্র
দমদম – ময়ূখ বিশ্বাস
রাজারহাট নিউটাউন – সপ্তর্ষি দেব
পানীহাটি – কলতান দাশগুপ্ত
কামারহাটি – মানস মুখোপাধ্যায়
কসবা – দিপু দাস
যাদবপুর- বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বেহালা পশ্চিম- নিহার ভক্ত
মহেশতলা- সায়ন ব্যানার্জি
সঞ্জয় বসু – চৌরঙ্গী
বেলেঘাটা- পারমিতা রায়
মানিকতলা – মৌসুমী ঘোষ
advertisement
শ্যামপুর – অসিত বরণ সাউ
উদয়নারায়নপুর – ষষ্ঠী মাজি
উত্তর পাড়া – মীনাক্ষী মুখোপাধ্যায়
শ্রীরামপুর – নবনীতা চক্রবর্তী
সিঙ্গুর – দেবাশীষ চট্টোপাধ্যায়
চন্দন নগর- মণীশ পান্ডা
পটাশপুর – সৈকত গিরি
খড়গপুর সদর – মধুসুধন রায়
নারায়ণগড় – তাপস সিনহা
কাশীপুর- সুলেখা বাউরি
ছাতনা – রাজীব কর
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 16, 2026 5:26 PM IST










