advertisement

AAP accused by ED: দেশে এই প্রথম, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত আপ! বড় বিপাকে কেজরিওয়ালের দল

Last Updated:

দেশে এই প্রথমবার কোনও মামলায় একটি রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হল৷

বড় বিপাকে কেজরিওয়াল এবং তাঁর দল আপ৷ ছবি- পিটিআই
বড় বিপাকে কেজরিওয়াল এবং তাঁর দল আপ৷ ছবি- পিটিআই
নয়াদিল্লি: দেশে এই প্রথমবার কোনও মামলায় অভিযুক্ত করা হল কোনও রাজনৈতিক দলকে৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টিকেও অভিযুক্ত হিসেবে যুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ আপকে যে তারা এই মামলায় অভিযুক্ত হিসেবে যুক্ত করবে, আদালতে তা আগেই জানিয়ে রেখেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ দেশে এই প্রথমবার কোনও মামলায় একটি রাজনৈতিক দলকে অভিযুক্ত করা হল৷
এ দিন দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ইডি একটি সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়৷ সেই চার্জশিটেই আবগারি দুর্নীতি মামলায় আপ এবং তাদের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের নাম অভিযুক্ত হিসেবে যুক্ত করেছে ইডি৷ এই মামলায় আর্থিক তছরূপের দিকটি তদন্ত করছে ইডি৷ আবগারি দুর্নীতি মামলাতেই ইডি-র হাতে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ যদিও কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি৷
advertisement
advertisement
তবে একা কেজরিওয়াল নন, এই মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-এর মতো সিনিয়র নেতাদেরও গ্রেফতার করেছে ইডি৷ কেজরিওয়াল মুক্তি পেলেও আপ-এর এই নেতারা এখনও জেলেই রয়েছেন৷ এই নিয়ে আবগারি দুর্নীতি মামলায় অষ্টম চার্জশিট জমা দিল ইডি৷ তবে এই প্রথমবার কোনও চার্জশিটে কেজরিওয়ালের নাম উল্লেখ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
ইডি-র এই পদক্ষেপের জেরে বড়সড় সমস্যায় পড়তে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল৷ কারণ আম আদমি পার্টিকে অভিযুক্ত করার পর আপ-এর স্বীকৃতি বাতিল করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করতে পারে ইডি৷ শুধু তাই নয়, দিল্লিতে আপ-এর সদর দফতর সহ দলের যাবতীয় সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে তারা৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
AAP accused by ED: দেশে এই প্রথম, আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত আপ! বড় বিপাকে কেজরিওয়ালের দল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement