advertisement

Abhishek Banerjee: 'ছ' দফাতেই ২৩', মোট কত আসন পাবে তৃণমূল? জানিয়ে দিলেন অভিষেক

Last Updated:

প্রথম ছ দফার ভোটে মূলত রাজ্যের অন্যান্য কেন্দ্রগুলিতেই দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন অভিষেক৷ শেষ দফার ভোটের আগে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: লোকসভা নির্বাচনে বিজেপি কত আসন পাবে, অনেক দিন আগেই সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ এবার সপ্তম তথা শেষ দফা ভোটের আগে তৃণমূল কংগ্রেস কটি আসন পাবে, সেই ভবিষ্যদ্বাণীও করে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
এ দিন নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে রোড শো করার পর  অভিষেক দাবি করেন, খুব খারাপ হলেও এবার অন্তত ২২টি আসনে জয়ী হবে তৃণমূল কংগ্রেস৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ২১টি আসন দখল করেছিল তৃণমূল৷ যদিও এই ঘোষণার সঙ্গে সঙ্গেই অভিষেক দাবি করেছেন, ৬ দফার ভোটেই তৃণমূলের আসন সংখ্যা ২৩ পেরিয়ে গিয়েছে৷
advertisement
advertisement
অভিষেক এ দিন বলেন, ‘অনেকেই আমার কাছে জানতে চাইছেন তৃণমূল কটি আসনে জয়ী হবে৷ আমি আগেই বলেছিলাম, তৃণমূল কত আসন পাবে সময় মতো জানাব৷ আজ ঘোষণা করছি, আমরা কটা আসন পাব।ফল খারাপ হলেও গতবারের চেয়ে একটা আসন বেশি পেয়ে ২২টি আসন পাব৷ তবে ইতি মধ্যে ২৩টি আসন পার করে ফেলেছি৷ এতদিন বলিনি আজ বললাম৷ ‘
advertisement
প্রথম ছ দফার ভোটে মূলত রাজ্যের অন্যান্য কেন্দ্রগুলিতেই দলের প্রার্থীদের হয়ে প্রচার করেন অভিষেক৷ শেষ দফার ভোটের আগে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারে প্রচার শুরু করেছেন তৃণমূলের শীর্ষ নেতা৷ এ দিনও অভিষেক দাবি করেছেন, ডায়মন্ড হারবারেই বিজেপি সবথেকে বড় ধাক্কা খাবে৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Abhishek Banerjee: 'ছ' দফাতেই ২৩', মোট কত আসন পাবে তৃণমূল? জানিয়ে দিলেন অভিষেক
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement