advertisement

West Bengal HS Result 2023: অধ‍্যাপিকা হতে চায় উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ কলা বিভাগের সৌমিলি মণ্ডল, প্রাপ্ত নম্বর ৪৯১

Last Updated:

West Bengal HS Result 2023: এবার চলতি বছরে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সৌমিলি মণ্ডল। নদিয়ার চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। কলা বিভাগের সৌমিলির প্রাপ্ত নম্বর ৪৯১।

অধ‍্যাপিকা হতে চায় উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ কলা বিভাগের সৌমিলি মণ্ডল
অধ‍্যাপিকা হতে চায় উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ কলা বিভাগের সৌমিলি মণ্ডল
প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মেধাতালিকা প্রকাশ করেন। তিনি বলেন, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে চ্যালেঞ্জ বেশি ছিল। কারণ কোভিডের জেরে মাধ্যমিক পরীক্ষা তাঁরা দেননি। মোট ৬০টি বিষয়ে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষার ৫৭ দিনের মধ্যে ফলপ্রকাশ করা হয়েছে। এবার প্রথম মার্কশিটে ব্যবহার করা কিউআর কোড সমস্ত তথ্য দেওয়া হচ্ছে।
এবার চলতি বছরে ষষ্ঠ স্থান অধিকার করেছেন সৌমিলি মণ্ডল। নদিয়ার চাকদহ বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রী। কলা বিভাগের সৌমিলির প্রাপ্ত নম্বর ৪৯১। সৌমিলি পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান অথবা অর্থনীতি নিয়ে পড়ে অধ‍্যাপিকা হতে চান। সৌমিলির কথায়, ‘পরীক্ষা ভাল হয়েছিল কিন্তু মেধা তালিকায় স্থান পাব ভাবিনি। তবে, অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। বাবা-মা, দাদা, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সাহায‍্য করেছে খুব।’
advertisement
advertisement
চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার। চলতি বছরে পাশের হার যা গতবারের তুলনায় এক লক্ষ ৭ হাজার বেশি। গতবছর সার্বিক পাসের হার রেকর্ড করা হয়েছে ৮৮.৪৪ শতাংশ। বুধবার বেলা ১২ টায় সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য রেজাল্ট ঘোষণা করেন। ৩১ এ মে থেকে ১৫ ই জুন পর্যন্ত রিভিউ ও স্ক্রুটিনির জন্য আবেদন করা যাবে অনলাইনে।
advertisement
আগামী বছর ১৬ ফেব্রুয়ারি শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি ২০২৪। পাশাপাশি, জানিয়ে দেওয়া হল পরীক্ষা শুরু হবে দুপুর ১২’টা থেকে এবং শেষ হবে বেলা ৩.১৫ মিনিটে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
West Bengal HS Result 2023: অধ‍্যাপিকা হতে চায় উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ কলা বিভাগের সৌমিলি মণ্ডল, প্রাপ্ত নম্বর ৪৯১
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement