advertisement

College Admission: ১ জুলাই শেষ নয়, মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বাড়ল স্নাতক স্তরে ভর্তির আবেদনের সময়সীমা! কতদিন সুযোগ, জানালেন ব্রাত্য

Last Updated:

College Admission: ১৫ ই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়াল উচ্চশিক্ষা দফতর।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷৷
কলকাতা: স্নাতক স্তরে ভর্তির আবেদন পত্র দেওয়ার সময়সীমা বাড়ানো হল। ১৫ ই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়াল উচ্চশিক্ষা দফতর। ১ জুলাই, আজই শেষ হওয়ার কথা ছিল অনলাইনে আবেদন জমা দেওয়ার। তবে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নির্দেশে এই সময়সীমা বাড়াল উচ্চশিক্ষা দফতর। সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু।
এখনও পর্যন্ত ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেছেন, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু। প্রসঙ্গত, আগামী ১৭ জুন শুরু হয় স্নাতক স্তরে ভর্তির আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া। সময় ছিল দুই সপ্তাহ। যদিও সেই সময়সীমা ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাড়ানোর সিদ্ধান্ত নিল শিক্ষা দফতর।
advertisement
advertisement
প্রসঙ্গত, এই বছর উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার প্রায় ১ মাস পর শুরু হয় উচ্চ মাধ‍্যমিকে ভর্তির আবেদন প্রক্রিয়া। এই বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে। ১৭ টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৪৬০ টি কলেজ এই অনলাইন প্রক্রিয়ায় অংশ নিতে চলেছে। ৪৬০টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন পড়ুয়ারা। দেশের যে কোন স্বীকৃত বোর্ড/ কাউন্সিল/ সমতুল্য প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
College Admission: ১ জুলাই শেষ নয়, মুখ‍্যমন্ত্রীর নির্দেশে বাড়ল স্নাতক স্তরে ভর্তির আবেদনের সময়সীমা! কতদিন সুযোগ, জানালেন ব্রাত্য
Next Article
advertisement
Kolkata News: টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১
টালিগঞ্জ বিধানসভা এলাকায় একটি গাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ ক্যাশ টাকা, আটক ১
  • একটি গাড়ি থেকে মোট ৩৭ লক্ষ ৯৭ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে এসএসটি

  • নেতাজি নগর থানার পুলিশ ও SST দলের উপস্থিতিতেই এই অভিযান চালানো হয়

  • বাজেয়াপ্ত নগদ টাকা আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে, আটক ১

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement