advertisement

Indian Army Recruitment 2022: ক্লাস ১০পাশ-ই সেনাবাহিনীতে নিয়োগ হবে, বিস্তারিত জানুন

Last Updated:

প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড হেডকোয়ার্টার্সের (Indian Army) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্টেনোগ্রাফার গ্রেড-২, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, এমটিএস পদে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড হেডকোয়ার্টার্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
advertisement
Indian Army Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩০ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
Indian Army Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট ৩২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
স্টেনোগ্রাফার-১টি পদ
লোয়ার ডিভিশন ক্লার্ক- ৮টি পদ
কুক - ১টি পদ
এমটিএস (দপ্তরি)- ১টি পদ
এমটিএস (মেসেঞ্জার)- ১৪টি পদ
এমটিএস (সাফাইওয়ালা)- ৫টি পদ
এমটিএস (চৌকিদার)- ২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড হেডকোয়ার্টার্স (Indian Army)
advertisement
পদের নাম:স্টেনোগ্রাফার গ্রেড-২, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, এমটিএস
শূন্যপদের সংখ্যা:৩২
কাজের স্থান:ভারত
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন শুরু তারিখ:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:স্টেনোগ্রাফার- ইংরেজি/হিন্দিতে কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাস হতে হবে, কুক- দশম শ্রেণী পাস এবং ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এমটিএস- দশম শ্রেণী পাস হতে হবে, লোয়ার ডিভিশন ক্লার্ক– দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:৩০.০৬.২০২২
advertisement
Indian Army Recruitment 2022: আবেদনের যোগ্যতা
স্টেনোগ্রাফার- ইংরেজি/হিন্দিতে কম্পিউটারে টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।
কুক- দশম শ্রেণস পাশ এবং ভারতীয় রান্না সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এর সঙ্গে অন্যান্য কাজের অভিজ্ঞতাও প্রয়োজন।
এমটিএস- দশম শ্রেণী পাস হতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক– দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।
advertisement
Indian Army Recruitment 2022: বয়সসীমা
উপরে উল্লিখিত পদে আবেদনের জন্য বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম, সম্পূর্ণ আবেদন পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক https://hqscrecruitment.com/Advertisement/Add.pdf করে দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Army Recruitment 2022: ক্লাস ১০পাশ-ই সেনাবাহিনীতে নিয়োগ হবে, বিস্তারিত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement