advertisement

UP Board 10th Results 2023: প্রকাশিত হল উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ফলাফল, প্রথম স্থানে প্রিয়াংশি সোনি

Last Updated:

ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান৷ আজ প্রকাশিত হল ইউপি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল৷

প্রকাশিত হল উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ফলাফল, প্রথম স্থানে প্রিয়াংশি সোনি
প্রকাশিত হল উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ফলাফল, প্রথম স্থানে প্রিয়াংশি সোনি
অবশেষে ছাত্রছাত্রীদের অপেক্ষার অবসান৷ আজ প্রকাশিত হল ইউপি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফলাফল৷ বহুদিন ধরেই পরীক্ষার্থীরা দিন গুনছিলেন ফলাফলের জন্য৷ এই বছর উত্তরপ্রদেশের দশম শ্রেণির পরীক্ষায় পাসের হার ৮৯.৭৮ শতাংশ৷ গতবছর পাসের হারও মোটামুটিভাবে একইরকম ছিল৷ গতবছর অর্থাৎ ২০২২ সালে ক্লাস টেনের বোর্ডের পরীক্ষায় পাসের হার ছিল ৮৮.১৮ শতাংশ৷ এবারের ফলাফল অনুযায়ী, ৯৮.৩৩ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন প্রিয়াংশি সোনি৷
এই বছর মোট ৩১,১৬,৪৮৭ সংখ্যক পরীক্ষার্থী দশম শ্রেণির বোর্ডের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করছিলেন৷ এঁদের মধ্যে ২৫,৭০,৯৮৭ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷
বেশ কয়েকবছর ধরেই ছেলেদের ছাপিয়ে ক্লাস ১০ এবং ১২-এর উত্তরপ্রদেশের বোর্ডের পরীক্ষায় প্রথম স্থানে থাকছে মেয়েরা৷ এই বছরও তার ব্যতিক্রম হয়নি, প্রথম স্থানে রয়েছেন প্রিয়াংশি সোনি৷ মোট ৬০০ নম্বরের মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৫৯০৷
advertisement
advertisement
বোর্ডের পরীক্ষার মেরিট লিস্ট
প্রথম স্থানে- প্রিয়াঙ্কা সোনি, প্রাপ্ত নম্বর- ৯৮.৩৩ শতাংশ, সীতাপুর
দ্বিতীয় স্থানে- কুশাগ্র পাণ্ডে, প্রাপ্ত নম্বর- ৯৭.৮৩, কানপুর দেহাত অযোধ্যা
তৃতীয় স্থানে- কৃষ্ণা ঝা, প্রাপ্ত নম্বর- ৯৭.৬৭ শতাংশ, মথুরা
advertisement
চতুর্থ স্থানে- আনশিক দুবে, অযোধ্যা এবং সক্ষম তিওয়ারি, বারাণসী, দুজনেরই প্রাপ্ত নম্বর- ৯৭.৫০ শতাংশ
পঞ্চম স্থানে- বরেলি থেকে ক্ষিতু সাক্সেনা, উন্নাও থেকে আস্থা মিশ্র, কানপুরের অংশিকা দীক্ষিত, শ্রেয়ম ত্রিপাঠী, শ্রেয়া মিশ্র, মুসকান ভারতি এবং অর্চনা, সকলের প্রাপ্ত নম্বর- ৯৭.৩৩ শতাংশ
advertisement
ফেব্রুয়ারির ১৬ থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত চলেছে উত্তরপ্রদেশের ক্লাস ১০ এবং ১২-এর বোর্ডের পরীক্ষা৷ দুটি শ্রেণি মিলে প্রায় ৫৮ লক্ষ পরীক্ষার্থী এইবছর পরীক্ষায় বসেছিলেন৷ ইউপিএমএসপি-এর সেক্রেটারি দিব্য কান্ত শুক্ল জানিয়েছেন, গত পাঁচ বছরের মধ্যে এই বছর সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করছিলেন
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
UP Board 10th Results 2023: প্রকাশিত হল উত্তরপ্রদেশ বোর্ডের দশম শ্রেণির ফলাফল, প্রথম স্থানে প্রিয়াংশি সোনি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement