advertisement

SSC Tainted List Update: তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নামও অযোগ্যদের তালিকায়, সঙ্গে আরও অনেকে! অস্বস্তি বাড়ল শাসক দলের

Last Updated:

সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷

অযোগ্যদের তালিকায় বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম৷
অযোগ্যদের তালিকায় বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম৷
সুবীর দে, পানিহাটি: এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় ১৮০৪ জনের মধ্যে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম৷ তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম সিনিয়র এই বিধায়কের পুত্রবধূর নাম৷ যদিও এ বিষয়ে ফোন করা হলে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অযোগ্য হিসেবে চিহ্নিত শম্পা ঘোষ৷ বিধানসভার মুখ্য সচেতক পদেও রয়েছেন নির্মল ঘোষ৷ সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগণার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন  নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ৷
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এ দিন সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে অ্যাডমিট কার্ড বাতিল করেছে কমিশন৷
advertisement
advertisement
এ দিন এসএসসি যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় শাসক দলের বিভিন্ন স্তরের পদাধিকারীরাই শুধু নয়, তাঁদের আত্মীয় পরিজনদের নামও রয়েছে বলে খবর৷ পুরসভা, পঞ্চায়েত থেকে দলীয় পদে থাকা অনেক নেতা নেত্রী বা তাঁদের আত্মীয়রাই অযোগ্য হিসেবে ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন বলে জানিয়েছে এসএসসি৷ তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের একটি স্কুলে শিক্ষকতা করতেন। এই তালিকা প্রকাশের পর স্বভাবতই বিধানসভা নির্বাচনের আগে নতুন করে অস্বস্তিতে পড়ল রাজ্যের শাসক দল৷
advertisement
অযোগ্যদের তালিকায় তাঁর নাম থাকা নিয়ে ফোন করা হলে বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছুই বলব না৷’
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Tainted List Update: তৃণমূলের দাপুটে বিধায়কের পুত্রবধূর নামও অযোগ্যদের তালিকায়, সঙ্গে আরও অনেকে! অস্বস্তি বাড়ল শাসক দলের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement