advertisement

Teacher: শিক্ষকতার স্বপ্ন? বাংলার এডুটেক সংস্থাতে চলছে নিয়োগ! এখনই বিশদে জানুন

Last Updated:

Teacher: শিক্ষকতা করতে চান? কাঁথির এডুটেক সংস্থায় বড় নিয়োগ। রাজ্যের অন্যতম এডুটেক সংস্থা BongMistry শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
কাঁথি, মদন মাইতি: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আপনার স্বপ্ন যদি শিক্ষকতা করার, তাও আবার কোনও এডুটেক প্ল্যাটফর্মে, তাহলে আপনার জন্য এটি সুবর্ণ সুযোগ। রাজ্যের অন্যতম এডুটেক সংস্থা BongMistry শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এই নিয়োগে অভিজ্ঞদের পাশাপাশি নবীনরাও আবেদন করতে পারবেন। অনলাইন ও অফলাইনে পড়ানোর সুযোগ থাকছে এই পদের মাধ্যমে।
বেতনও রাখা হয়েছে আকর্ষণীয়। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে বলে জানান হয়েছে। আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজ করার ইচ্ছা থাকলে এই সুযোগ আপনার জন্য। পূর্ব মেদিনীপুর কাঁথির BongMistry, রাজ্যের একটি এডুটেক প্ল্যাটফর্ম। সংস্থাটি অনলাইন ও অফলাইনের মাধ্যমে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বোর্ডের সিলেবাস, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও করায়।
advertisement
advertisement
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট তিনটি বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে- Physics, Chemistry, Botany। প্রতিটি বিষয়ের জন্য যোগ্য প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। অভিজ্ঞদের পাশাপাশি নবীন প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাদানের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হবে। বেতন রয়েছে ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত। সাক্ষাৎকারের সময় প্রার্থীর অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।
advertisement
সংস্থাটির পক্ষ থেকে জানান হয়েছে, অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে সঙ্গে তারা নবীন যোগ্যদেরও সুযোগ দিতে চায়। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ CV ই-মেল করে পাঠাতে হবে info@bongmistry.com ঠিকানায়।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teacher: শিক্ষকতার স্বপ্ন? বাংলার এডুটেক সংস্থাতে চলছে নিয়োগ! এখনই বিশদে জানুন
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement