advertisement

Madhyamik-HS Answer Paper: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে পড়ুয়ার নাম-রোল নম্বর গোপন থাকবে! রাজ্যের রিপোর্ট চাইল আদালত

Last Updated:

Madhyamik-HS Answer Paper: রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে পড়ুয়াদের নাম ও রোল নম্বর তথ্য গোপন রাখার বিষয়ে রাজ্যের থেকে বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
কলকাতাঃ রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রে পড়ুয়াদের নাম ও রোল নম্বর তথ্য গোপন রাখার বিষয়ে রাজ্যের থেকে বিস্তারিত তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার, প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, মূল্যায়নের আগে উত্তরপত্রে দেওয়া পড়ুয়াদের নাম ও রোল নম্বর, তথ্য কী পদ্ধতিতে গোপন রাখা যায়, সেই বিষয়ে আদালতকে জানাতে হবে রাজ্যের স্কুল শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। ৩ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।
প্রসঙ্গত, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় পড়ুয়াদের নাম ও রোল নম্বর লিখতে হয়। মামলাকারীদের দাবি, ফলে পরিচিত পড়ুয়ার উত্তরপত্রে মূল্যায়নের ক্ষেত্রে পক্ষপাতিত্ব করতে পারেন মূল্যায়নকারী। কোনও পড়ুয়া যাতে পরিচয়ের ভিত্তিতে বাড়তি সুবিধা না পায় সেই আবেদন করে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অজান্তেই শরীর কুরে কুরে খাচ্ছে মারণ ক্যানসার! ‘এই’ ৪ জিনিস জীবন থেকে বাদ দিন আজই, রোগের ঝুঁকি কমবে নিশ্চিত
মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী কোয়েলি ভট্টাচার্যের যুক্তি, প্রায় সাত দশক ধরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হচ্ছে রাজ্যে। আজ পর্যন্ত উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনও পক্ষপাতিত্ব বা বাড়তি নম্বর দেওয়ার অভিযোগ আসেনি। আইনজীবীর আরও দাবি, নিয়ম পরিবর্তনের এই নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে শুধু রাজ্যের। প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, “উত্তরপত্র মূল্যায়নের আগে পড়ুয়াদের নাম ও তথ্য গোপনের বিষয়ে সহজেই পদক্ষেপ করতে পারে রাজ্য। এটা কোনও রকেট বিজ্ঞান নয়।” এরপর রাজ্যের থেকে এই বিষয়ে তথ্য তলব করে কোর্ট।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik-HS Answer Paper: মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের উত্তরপত্রে পড়ুয়ার নাম-রোল নম্বর গোপন থাকবে! রাজ্যের রিপোর্ট চাইল আদালত
Next Article
advertisement
Fact Check: রাস্তায় দাঁড়িয়ে টক-ঝাল ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা! ভিডিও দেখতে ভাল লাগলেও আসল ঘটনা জানুন
রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা!ভিডিও দেখে মজা পেলেও আসল ঘটনা জানুন
  • মার্কিন ক্রিকেট দলের খেলোয়াড়দের ভারতীয় স্ট্রিট ফুড, ফুচকাও নাকি খেয়েছেন!

  • এই ভিডিওটি পুরনো৷ মুম্বই নয়, এটি গুজরাতের ১ বছর আগের ভিডিও৷

  • যে দোকানে ফুচকা খান তাঁরা, তার নাম শ্রী গণেশ পানিপুরি!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement