advertisement

Higher Secondar 2026: উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই গুসকরায় বিপত্তি, পরীক্ষা দিতে বসেও শেষ করতে পারল না ছাত্র!

Last Updated:

বৃহস্পতিবার থেকেই রাজ্য জুড়ে শুরু হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা৷ কিন্তু প্রথম দিনেই গুসকরায় বিপত্তি৷

Rapid Read
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষাকেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন এক পরীক্ষার্থী। ঘটনাকে কেন্দ্র করে ফের একবার পূর্ব বর্ধমানের গুসকরা হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় মহলে। কেন?
পূর্ব বর্ধমানের আউশগ্রামের সোমাইপুর গ্রামের বাসিন্দা রথীন মালিক আউশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আগের দিন রাত থেকেই তাঁর পেটে তীব্র যন্ত্রণা হচ্ছিল। পরিবারের পক্ষ থেকে প্রাথমিক ওষুধপত্র দেওয়ার পর বৃহস্পতিবার তাঁকে গুসকরা পি পি ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয় বাংলা পরীক্ষা দেওয়ার জন্য।
পরীক্ষায় বসার প্রায় দশ মিনিটের মধ্যেই আবারও পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় রথীনের। পরিস্থিতি গুরুতর হওয়ায়   স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় এবং পুলিশের সহায়তায় তাঁকে দ্রুত গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক ইউএসজি করার পরামর্শ দেন। কিন্তু গুসকরা হাসপাতালে ইউএসজি পরিষেবা না থাকায় তাঁকে একটি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতির কারণে ওই পরীক্ষার্থী আর পরীক্ষায় বসতে পারেননি।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। গুসকরা নাগরিক সমিতির কর্মকর্তারা  বলেন, গুসকরা হাসপাতালে ইউএসজি পরিষেবা থাকলে ওই পরীক্ষার্থীকে বাইরে নিয়ে যেতে হতো না। প্রয়োজনে হাসপাতালেই বসে পরীক্ষার ব্যবস্থা করা যেত। আমরা দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নয়নের দাবি জানিয়ে আসছি, কিন্তু পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
advertisement
শারীরিক অসুস্থতার জন্য এক ছাত্র উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে না পারায় দুঃখিত তার সহপাঠী এবং শিক্ষকরাও। তাঁদের বক্তব্য, অসুস্থ অবস্থায় হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার রাজ্যজুড়ে অনেক দৃষ্টান্ত রয়েছে। কিন্তু পেটের ব্যথার জন্য একজন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারল না, এটা আজকের দিনে ভেবে ওঠা যাচ্ছে না। রাজ্যের অনেক হাসপাতালেরই উন্নতি হয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে গুসকরা হাসপাতালের উন্নয়ন হওয়া প্রয়োজন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Higher Secondar 2026: উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই গুসকরায় বিপত্তি, পরীক্ষা দিতে বসেও শেষ করতে পারল না ছাত্র!
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • কোন রাশিদের জন্য আজকের দিন শুভ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement