advertisement

ICSE Results 2022: প্রকাশিত আইসিএসইর ফলাফল, মেধাতালিকায় কারা রয়েছেন? দেখে নিন একনজরে

Last Updated:

ICSE Results 2022: প্রথম স্থানাধিকারী আসানসোলের৷ কলকাতার অনেক পড়ুয়ার নামই রয়েছে মেধাতালিকায়৷

.
.
#কলকাতা: আজ প্রকাশিত হল আইসিএসই বোর্ডের ২০২২ এর দশম শ্রেণীর ফলাফল। পরীক্ষায় ৫০০ এর মধ্যে ৪৯৮ পেয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থান এবং দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আসানসোলের অভয় কুমার সিংহানিয়া  (ICSE Results 2022)। প্রথম হয়েছেন মোট নয় জন৷ বৈদুর্য ঘোষ, কণিকা সাহা, আলিয়া রাফাত, বাকির আমির মার্চান্ট, মহম্মদ মাসুদ ইকবাল, ঐশ্বরিক দে, শুভজিৎ পাল এবং আদ্রিতি গুপ্ত৷ কলকাতার অনেক পড়ুয়ার নামই রয়েছে মেধাতালিকায়৷
রাজ্যের ৪১৫ টি স্কুলের মোট ৪০৭৩৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এই বছর। তাদের মধ্যে ৪০৭২৬ জন পাস করেছে। পাশের হার ৯৯.৯৮%।  রবিবার বিকেল ৫টা থেকে পরীক্ষার্থীরা বোর্ডের কেরিয়ার পোর্টাল, ওয়েবসাইট (www.cisce.org) এবং এসএমএস-এ ফল দেখতে পাবে। কী ভাবে দেখতে হবে, তার বিস্তারিত বর্ণনা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া আছে। এ বার আইসিএসই পরীক্ষা দু’টি সিমেস্টারে হয়েছিল। দু’টির ফল একসঙ্গে বেরোবে। রিভিউ করতে চাইলে ১৭ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে বোর্ডের ওয়েবসাইটে আবেদন করতে হবে (ICSE Results 2022)।
advertisement
বোর্ডের (ICSE Results 2022) তরফে জানানো হয়েছে রেজাল্ট দেখতে হলে অবশ্যই সঙ্গে রাখতে হবে ইউনিক আইডি ও ইনডেক্স নম্বর। ওয়েবসাইট ছাড়াও ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে আইসিএসই ও সাতটি সংখ্যার পরীক্ষার্থীদের ‘ইউনিক আইডি’ লিখে পাঠালে এসএমএসের মাধ্যমে জানা যাবে রেজাল্ট।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ICSE Results 2022: প্রকাশিত আইসিএসইর ফলাফল, মেধাতালিকায় কারা রয়েছেন? দেখে নিন একনজরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement