advertisement

Teachers Recruitment: ৯ বছর পর রাজ‍্যে SSC পরীক্ষা! ক'টার মধ‍্যে ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে? কী কী নতুন নিয়ম থাকবে? জেনে নিন

Last Updated:

Teachers Recruitment: শেষবার SSC পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে। প্রায় ৯ বছর পর আবার শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন।

৯ বছর পর রাজ‍্যে SSC পরীক্ষা! ক'টার মধ‍্যে ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে? কী কী নতুন নিয়ম থাকবে? জেনে নিন
৯ বছর পর রাজ‍্যে SSC পরীক্ষা! ক'টার মধ‍্যে ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে? কী কী নতুন নিয়ম থাকবে? জেনে নিন
কলকাতা: শেষবার SSC পরীক্ষা হয়েছিল ২০১৬ সালে। প্রায় ৯ বছর পর আবার শিক্ষক নিয়োগের পরীক্ষা নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর হবে এসএসসির শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা। এবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশ দুই পরীক্ষা মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৬৫ হাজারের মতো পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। রাজ্য জুড়ে ৬৩৬ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ওএমআর শিট নিয়েও এবার থাকছে বিশেষ কড়াকড়ি।
নবম দশম-এর জন্য মোট শূন্য পদ রয়েছে ২৩২১২টি। একাদশ দ্বাদশ-এর জন্য শূন্যপদের সংখ‍্যা ১২ হাজার ৫১৪ টি। কলকাতার ৪১ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হবে। এই রবিবার নবম দশম শিক্ষক নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দেবেন ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। ১৪ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশ নিয়োগের জন্য পরীক্ষা দেবেন দু লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী।
advertisement
advertisement
পরীক্ষার নিয়মেও রয়েছে কড়াকড়ি ব‍্যবস্থা। সকাল দশটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন পাঠিয়ে তা জানিয়েছে এসএসসি।
advertisement
এবারের লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষা দেওয়ার সঙ্গে সঙ্গে ও এম আর এর কার্বন কপি নিয়ে যেতে পারবেন। ওএমআর-এ উত্তর বাদে অন্য মন্তব্য বা ছবি আঁকলে বাতিল হতে পারে পরীক্ষা।
যদি কারও এডমিট কার্ড নিয়ে সমস্যা হয় তাহলে তার সঙ্গে আধার কার্ড রাখতে হবে।
advertisement
পরীক্ষার্থীরা কোনওভাবেই স্মার্টওয়াচ, ক্যালকুলেটর,কোন ইলেকট্রনিক গেজেট সঙ্গে রাখতে পারবে না। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ঘরে ঘরে ওয়াল ক্লক থাকবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিকদের নজরদারিতে হবে এই পরীক্ষা কেন্দ্রগুলিতে তা নিয়ে ইতিমধ্যেই জেলায় জেলায় গাইডলাইন দিয়েছে নবান্ন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Teachers Recruitment: ৯ বছর পর রাজ‍্যে SSC পরীক্ষা! ক'টার মধ‍্যে ঢুকতে হবে পরীক্ষাকেন্দ্রে? কী কী নতুন নিয়ম থাকবে? জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement