advertisement

২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?

Last Updated:

SSC Recruitement Case: ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।

Rapid Read
২০১৬ শিক্ষক নিয়োগ মামলা
২০১৬ শিক্ষক নিয়োগ মামলা
কলকাতা: এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দিন। ২০১৬ সালের নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের অযোগ্যদের চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন। আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের ‘দাগি’ যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন।
২০১৬ -এর শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে তালিকা আগে প্রকাশ করা হয়েছিল সেই তালিকায় চাকরিপ্রার্থী পরীক্ষার্থীদের শুধু শুধু নাম ও রোল নম্বর ছিল। কিন্তু বৃহস্পতিবার এই সংক্রান্ত যে তালিকা কমিশনের তরফে প্রকাশ করা হল তাতে আদালতের নির্দেশে মান্যতা দিয়েই রোল নম্বর, নাম, বিষয়, বাবার নাম এবং জন্ম তারিখ-সহ আপলোড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে।
advertisement
advertisement
আজ, বৃহস্পতিবার দাগীদের পূর্ণাঙ্গ তালিকা বের করার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দমদম সমাধান ভবনে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, “দাগিদের লিস্ট বের করতে বলেছে কোর্ট। আদালত যা নির্দেশ দিচ্ছে এসএসসি সেটা পালন করছে। স্বচ্ছভাবে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার বিষয়ে আমরা বদ্ধপরিকর। যোগ্যদের কেউ যাতে বাদ না যায় সেবিষয়ে নজর রয়েছে আমাদের সবসময়।”
advertisement
এসএসসি নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণ প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “কে কী বলল তার সঙ্গে আইনের কোনও সম্পর্ক নেই। আর সুপ্রিম কোর্ট নিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই।”
একইসঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে ব্রাত্য জানান, “এসএসসি কী ভাবে কবে নিয়োগ প্রক্রিয়া করবে সেটা তাদের উপর ছাড়ুন। ভারতবর্ষের কোথাও এভাবে পরীক্ষা হয়েছে বলে জানা নেই যেভাবে এসএসসি এবার পরীক্ষা নিয়েছে। কার্বন কপি দেওয়া, পরীক্ষার সময় নম্বর সবটা সামনে তুলে দেওয়া, সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে কাজ করছে এসএসসি। এভাবে ভারতবর্ষের কোথাও পরীক্ষা হয়েছে বলে মনে হয় না।”
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement